ইদলিবে ইতোমধ্যে ৩০ হাজার মানুষ উদ্বাস্তু হয়েছে: জাতিসংঘ

বিদেশ ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০১৮, ১০:৩৫আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৮, ১০:৫৫

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের ইদলিবে সরকারি বাহিনীর হামলার মুখে ইতোমধ্যে ৩০ হাজারের বেশি বাসিন্দা উদ্বাস্তু হয়ে পড়েছে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক। সোমবার সাংবাদিকদের তিনি বলেন, সরকারি বাহিনীর হামলার মুখে উদ্বাস্ত হওয়া বেশিরভাগ মানুষই ১ থেকে ৯ সেপ্টেম্বরের মধ্যে বাড়ি ছেড়ে পালিয়েছেন।

ইদলিবে হামলার মুখে এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছেন বাসিন্দারা

তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির খবরে বলা হয়, রুশ সেনাবাহিনীর সহায়তায় সরকারি বাহিনীর অব্যাহত বিমান হামলার মধ্যেই ইদলিবে উদ্বাস্তু হওয়া বাসিন্দারা উত্তর দিকে তুর্কি সীমান্তের কাছে অবস্থান নিয়েছে। বিতাড়িত হওয়া এসব মানুষের প্রায় অর্ধেকই শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে বলে জানিয়েন দুজারিক।

দুজারিক বলেন, ‘আমরা ইদলিবের ৩০ লাখ বাসিন্দাকের নিয়ে উদ্বিগ্ন আছি। সেখানের তীব্র লড়াইয়ে হতাহতের পাশাপাশি অনেকেই বিতাড়িত হচ্ছেন। একই সঙ্গে সেখানে বেসামরিক স্থাপনার ব্যপক ক্ষয়-ক্ষতি হচ্ছে।’

ইদলিবের পরিস্থিতি নিয়ে মঙ্গলবার আলোচনায় বসবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। সেখানে গত সপ্তাতে তেহরানে অনুষ্ঠিত ইরান, তুরস্ক ও রাশিয়ার প্রেসিডেন্টদের বৈঠকের বিষয়েও আলোচনা করা হবে। ওই বৈঠকে বলা হয়েছিল, সিরিয়া সংকটের কোনও সামরিক সমাধান সম্ভব নয়। তাই আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার জন্য রাজনৈতিক প্রক্রিয়া শুরু করা জরুরি।

সিরীয় সরকার সম্প্রতি ঘোষণা দেয় যে, তারা বিদ্রোহী অধ্যুষিত এলাকাগুলোতে ব্যাপক আকারে সামরিক অভিযান শুরু করবে। এরই ধারাবাহিকতায় ইদলিবে হামলা চালানো হয়। তবে ওই ঘোষণার পরই এ ধরনের হামলা সিরিয়ায় ২১ শতকের সবচেয়ে খারাপ মানবিক বিপর্যয় ডেকে আনতে পারে বলে জাতিসংঘের পক্ষ থেকে সতর্ক করা হয়েছিল।

/আরএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম