বিশ্বের অস্তিত্ব হুমকির মুখে রয়েছে: গুতেরেস

বিদেশ ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০১৮, ১৮:২৬আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৩৫

বিশ্বের অস্তিত্ব হুমকির মধ্যে রয়েছে বলে সতর্ক করে দিলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থোনিও গুতেরেস। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় আগামী দুই বছরের মধ্যে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

বিশ্বের অস্তিত্ব হুমকির মুখে রয়েছে: গুতেরেস সোমবার নিউ ইয়র্কে ‍গুতেরেস বলেন, জলবায়ু আমাদের চেয়ে দ্রুত পরিবর্তন হচ্ছে। বিশ্বনেতারা এই বিষয়টি ঠেকাতে যথেষ্ঠ  ব্যবস্থা না নেওয়ায় সমালোচনাও করেন তিনি। তিনি বলেন, ২০২০ সালের মধ্যে ব্যবস্থা না নিলে আমরা অনেক বড় ঝুঁকির মধ্যে পড়বো।

গুতেরেস বলেন, বিশ্বের সবজায়গাতেই এখন তীব্র গরম অনুভূত হচ্ছে। এছাড়া, তাপদাহ, দাবানল, ঝড়, বন্যায় প্রাণ হারাচ্ছেন অনেক মানুষ। উদাহরণ হিসেবে তিনি ভারতের কেরালায় সাম্প্রতিক বন্যার কথা তুলে ধরেন। এছাড়া পুয়ের্তো রিকোতে হারিকেন মারিয়ার আঘাতে ৩ হাজার জন নিহত হওয়ার কথাও বলেন তিনি। 

জাতিসংঘ মহাসচিব বলেন, বিজ্ঞানীরা অনেকদিন ধরেই বৈশ্বিক উষ্ণতার কথা বলে আসছিলো। তারপরও অনেক নেতা এটা অস্বীকার করেছেন। তবে কিছু দেশ এই সংকট সমাধানে সত্যিই উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে।

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম