কিমের কাছ থেকে ‘ইতিবাচক’ চিঠি পেয়েছেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০১৮, ২১:১১আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৮, ২১:১৯

উত্তর কোরীয় নেতা কিম জং উনের কাছ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি ইতিবাচক চিঠি পেয়েছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। তারা জানায়, সিঙ্গাপুরে অনুষ্ঠিত বৈঠকের পর আবারো বৈঠকে বসার জন্য এই চিঠিতে আমন্ত্রণ জানানো হয়েছে।

কিমের কাছ থেকে ‘ইতিবাচক’  চিঠি পেয়েছেন ট্রাম্প গত ১২ জুন সিঙ্গাপুরে ট্রাম্প ও কিমের মধ্যে হওয়া সমঝোতা চুক্তির অংশ হিসেবে দেশটি নিহত মার্কিন সেনাদের দেহাবশেষ ফেরত দেওয়ার পদক্ষেপ নিয়েছে। ওই সমঝোতার আওতায় নতুন দ্বিপাক্ষিক সম্পর্ক এবং কোরীয় উপদ্বীপে স্থায়ী ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় যৌথ উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছে উত্তর কোরীয় সংবাদমাধ্যমগুলো।  

সোমবার হোয়াইট হাউসের মুখপাত্র সারা স্যান্ডার্স বলেন, এটি খুবই উষ্ণ এবং ইতিবাচক চিঠি। চিঠিতে পিয়ংইয়ং-এর কোরীয় উপদ্বীপকে পরমাণু নিরস্ত্রীকরণের অঙ্গীকারের কথা উল্লেখ করা হয়েছে। তিনি বলেন, চিঠিতে মূলত আবার বৈঠকের কথাই বলা হয়েছে।

সারাহ স্যান্ডার্স দাবি করেন, এই চিঠি এটাই প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়া সম্পর্কের উন্নতি হচ্ছে।

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম