আরও শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ফ্লোরেন্স

বিদেশ ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০১৮, ১৬:১২আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৩৮

যুক্তরাষ্ট্রে ৩০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ফ্লোরেন্স আরও বড় হচ্ছে। ক্যারোলিনাসে এটি আঘাত আনলে অনেক মৃত্যুঝুঁকিও তৈরী হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা। কর্মকর্তারা জানান, যু্ক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে ঘূর্ণিঝড়টি যতই আগাচ্ছে ততই পানির উচ্চতা বাড়ছে। এতে করে জীবনের ঝুঁকিও বেড়ে যাচ্ছে।

আরও শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ফ্লোরেন্স এর আগে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে সৃষ্ট ঘূর্ণিঝড় ফ্লোরেন্সের অতিক্রম করার পথ থেকে দশ লাখের বেশি মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। চার ক্যাটাগরির শক্তিশালী এই ঘূর্ণিঝড়টি ঘন্টায় ২ শ’ ২০ কিলোমিটার বেগে পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে।

শুক্রবার উত্তর ক্যারোলিনার উইলমিংটনে এটি আঘাত আনতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, ওয়াশিংটন ডিসি এবং উত্তর ও দক্ষিণ ক্যারোলিনায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। উত্তর ক্যারোলিনার গভর্নর রয় কুপার বলেন, ‘এই ঝড়টি দৈত্যাকার ধারণ করেছে। এটি বিশাল ও ভয়ঙ্কর।’

 আগের দিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় ঘূর্ণিঝড় মোকাবিলা কেন্দ্র (এনএইচসি) জানায়, পাঁচ ক্যাটাগরির মধ্যে ভয়াবহ চার ক্যাটাগরি সম্পন্ন ঘূর্র্ণিঝড় ফ্লোরেন্স বারমুডা থেকে ৫ শ’ ২৫ মাইল দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছে। এটি বর্তমানে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং শক্তি সঞ্চয় করছে। বৃহস্পতিবারের মধ্যে এটি বিধ্বংসী ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম