এল সালভেদরের সাবেক প্রেসিডেন্টের ১০ বছরের কারাদণ্ড

বিদেশ ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০১৮, ০৯:১৮আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০৯:২৫

এল সালভেদরের সাবেক প্রেসিডেন্ট অ্যান্তনিও সাকাকে মানি লন্ডারিংয়ের দায়ে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির এক আদালত। বুধবার তাকে ৩০ কোটি ডলারেরও বেশি রাজস্ব দুর্নীতিতে দোষী প্রমাণিত করে এই রায় দেয় আদালত। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

  এল সালভেদরের সাবেক প্রেসিডেন্টের ১০ বছরের কারাদণ্ড গত মাসেই ৫৩ বছর বয়সী এই রাজনীতিবিদ দোষী স্যবস্ত হয়েছিলেন। আইনজীবীদের দাবি, সাকা নিজে ও দলের সদস্যরা এই টাকা আত্মসাত করেন। তার সাবেক দলের জন্য ৭০ লাখ ডলারও নেন।

তার কারাদণ্ডে পাঁচ বছরের রায় মানি লন্ডারিং নিয়ে এবং বাকি পাঁচ বছর ছিলো অর্থ আত্মসাতের কারণে।

এছাড়া তার সরকারের আরও ছয়জন উচ্চপদস্থ কর্মকর্তাদের দুর্নীতির দায়ে তিন থেকে ১৬ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

২০০৪ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন সাকা। ২০১৬ সালে তার ছেলের বিয়ের সময় তাকে গ্রেফতার করা হয়। তার পরবর্তী প্রেসিডেন্ট মরিসিও ফুনস বর্তমানের নিকারাগুয়ায় নির্বাসনে আছেন। তার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ রয়েছে।

/এমএইচ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম