নাইজারে কলেরা মহামারিতে ৫৫ জনের মৃত্যু

বিদেশ ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩৮আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১৩:০৫

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে কলেরায় আক্রান্ত হয়ে ৫৫ জন মারা গেছেন। চলতি বছরের জুলাই থেকে মহামারি দেখা দিলে এখন পর্যন্ত ৫৫ জন মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছে জাতিসংঘ।

নাইজারে কলেরা মহামারিতে ৫৫ জনের মৃত্যু

জাতিসংঘের মানবাধিকার সমন্বয় বিষয়ক দফতর জানায়, ৫ জুলাই থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ২ হাজার ৭৫২ জন কলেরায় আক্রান্ত হয়েছেন। সংস্থাটি জানায়, সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মারাদি অঞ্চলে। এছাড়া দোসো, তাহুয়া ও জিন্দারেও ছড়িয়ে পড়েছে কলেরা।

এর আগে গত মাসে জাতিসংঘের মানবিক ত্রাণ সমন্বয় বিষয়ক দফতর থেকে শনিবার এক বিবৃতিতে জানিয়েছিলো, মাসের শুরুতে মারাদির দক্ষিণাঞ্চলে এই মহামারি শুরু হয়। তখন সেখানকার কমপক্ষে ৯৯৩ জন মানুষ কলেরায় আক্রান্ত হয়েছিলো। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই এক থেকে ১৫ বছর বয়সী শিশু।

কলেরার সময় মতো চিকিৎসা না করা হলে তা ডায়রিয়া, পেট ব্যথা ও পেট ফাপার পাশাপাশি বমি হতে পারে। প্রধানত দূষিত খাবার ও পানিই এই রোগের কারণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, দুর্বল স্যানিটেশন ব্যবস্থাসম্পন্ন গরিব দেশগুলোতে প্রতিবছর ২১ হাজার থেকে এক লাখ ৪৩ হাজার মানুষ কলেরায় আক্রান্ত হয়ে মারা যায়।

/এমএইচ/এমওএফ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম