অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী নাইডুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বিদেশ ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৩০আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৫৫
image

আট বছরের পুরনো একটি মামলায় ভারতের অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন মহারাষ্ট্রের আদালত। একই মামলায় আরও ১৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। তাদের সবাইকে গ্রেফতার করে ২১ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন আদালতে হাজির করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। সে অনুযায়ী, যেকোনও সময়ই গ্রেফতার হতে পারেন নাইডু। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে।

চন্দ্রবাবু নাইডু
২০১০ সালে গোদাবরী নদীর বাবলি বাঁধ প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভে উসকানি দেওয়ার অভিযোগে চন্দ্রবাবু নাইডুর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। মহারাষ্ট্রের নানদেদ জেলার ধর্মাবাদ আদালতে মামলাটি দায়ের করা হয়। আট বছর আগের পুরনো সে মামলায় ধর্মাবাদ আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) চন্দ্রবাবু নাইডু, অন্ধ্র প্রদেশের সেচমন্ত্রী উমামেশ্বর রাও, সমাজকল্যাণমন্ত্রী জি. কমলাকার ও আরও ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

২০১০ সালে বিরোধীদের আসনে শীর্ষস্থানে ছিল টিডিপি। স্থানীয় প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে বাবলি বাঁধ প্রকল্প এলাকায় গিয়েছিলেন নাইডু এবং টিডিপি সদস্যরা। ২০১০ সালে গোদাবরী নদীর ওপরে বাবলি বাঁধ প্রকল্পের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন তারা। নাইডুদের অভিযোগ ছিল, এ প্রকল্পের মাধ্যমে গোদাবরী নদীর পানিপ্রবাহ তৎকালীন অবিভক্ত অন্ধ্র প্রদেশের তেলেঙ্গানা অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। আন্দোলনের কারণে গ্রেফতার করা হয় তাদের। তবে গ্রেফতার হওয়া সত্ত্বেও সে সময় জামিনের আবেদন জানাননি নাইডু-সহ অন্যান্য টিডিপি সদস্য। পুনের সেন্ট্রাল জেলে একমাস বন্দি ছিলেন তারা। পরে ছাড়া পান।

কেন আগের গ্রেফতারি পরোয়ানাগুলো কার্যকর করা হয়নি তা জানতে চেয়ে সম্প্রতি আদালতে একজনের করা এক আবেদনের প্রেক্ষিতে নতুন করে নাইডুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলো।

/এফইউ/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম