যুক্তরাষ্ট্রের ক্ষমতা কমছে: জাতিসংঘ মহাসচিব

বিদেশ ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০১৮, ১৭:২৪আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১৭:২৬

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, বিশ্বের ঘটনাপ্রবাহে প্রভাব ফেলার সক্ষমতা হারাচ্ছে ওয়াশিংটন। মার্কিন সংবাদমাধ্যম দ্য আটলান্টিক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমার মনে হয় এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের ‘সফট পাওয়ার’ কমে গেছে। অবশ্য বৃহস্পতিবার প্রকাশিত ওই সাক্ষাৎকারে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, পরিবর্তিত এই পরিস্থিতি আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর নতুন এক চ্যালেঞ্জ হাজির করেছে। যুক্তরাষ্ট্রের ক্ষমতা কমছে: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব বলেন, বিশ্বের বেশিরভাগ সমস্যার সমাধান ওয়াশিংটন ছাড়া সম্ভব নয় একারণে আন্তর্জাতিক সম্প্রদায় নতুন এক চ্যালেঞ্জের মুখে পড়েছে।

গুতেরেস বলেন, ‘যুক্তরাষ্ট্র আজ বিভিন্ন ধরণের কয়েকটি সংঘাতে জড়িত-বাণিজ্যিক সম্পর্ক, অন্য পরিস্থিতি জনিত সম্পর্ক-আর এসবের অর্থ হলো কয়েক দশক আগে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আমেরিকান সোসাইটি যে মনোযোগ কাড়তে সক্ষম হতো আজ তা পরিস্কারভাবে কমছে’।

ট্রাম্প প্রশাসনের নাম উল্লেখ না করলেও গুতেরেসের বক্তব্য থেকে এটা স্পষ্ট যে তাদের নেওয়া বেশ কিছু বাণিজ্যিক পদক্ষেপের কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিবাদে জড়িয়েছেন। এর পাশাপাশি তিনি বেশ কয়েকটি আন্তর্জাতিক চুক্তি জাতিসংঘ সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছেন।

গুতেরেস বলেন, বিশ্ব আজ কয়েকটি ভাগে ভাগ হয়ে পড়েছে আর যুক্তরাষ্ট্রের একক মেরুকরণ থেকে বহু মেরুর দেক ধাবিত হচ্ছে। তবে এসব মেরু এখনও ঠিকমতো গঠিত হয়নি বলেও মন্তব্য করেন জাতিসংঘ মহাসচিব।

গুতেরেস বলেন, এটা অলঙ্ঘনীয় যে, আন্তর্জাতিক পর্যায়ক্রমে একক রাষ্ট্রীয় নেতৃত্ব আরও আরও বেশি প্রশ্ন তুলবে। যুক্তরাষ্ট্র এবং বাকি বিশ্বকে নতুন এই পরিস্থিতিতে খাপ খাইয়ে নিতে হবে।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম