আটক সৌদি ধনকুবেরের রিয়েল এস্টেট সম্পত্তি নিলামে

বিদেশ ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৩৬আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৫৭
image

ঋণ খেলাপের দায়ে আটক সৌদি ধনকুবের মান আল সানিয়া ও তার কোম্পানির মালিকানাধীন রিয়েল এস্টেট সম্পত্তি নিলামে তুলবে সৌদি আরব। আগামী মাস থেকে নিলাম শুরু হওয়ার কথা। নিলাম থেকে পাওয়া অর্থ দিয়ে মান আল সানিয়ার দেনা পরিশোধ করা হবে। সংশ্লিষ্ট সূত্রকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবরটি জানিয়েছে।

মান আল সানিয়ার একটি প্রপার্টি
২০০৭ সালে ফোর্বস ম্যাগাজিনের ১০০ সেরা ধনীর তালিকায় নাম ছিল সানিয়ার। ২০০৯ সালে সানিয়ার কোম্পানি সা’দ গ্রুপকে ঋণখেলাপি ঘোষণা করা হয়। ঋণ পরিশোধ না করার দায়ে গত বছর আটক হন তিনি। তবে সানিয়ার মামলাটি গত বছর সৌদি যুবরাজের নির্দেশে দুর্নীতিবিরোধী অভিযানে ব্যবসায়ী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আটকের ঘটনা থেকে আলাদা।

রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, ঋণ পরিশোধের জন্য গত ৯ বছর ধরে ঋণদাতারা সাদ গ্রুপকে চাপ দিচ্ছিলো। সাদের ঋণসংক্রান্ত জটিলতা সমাধানে এতকান অ্যালায়েন্স নামে কনসোর্টিয়াম নিয়োগ দেয় তিন বিচারপতি-বিশিষ্ট ট্রাইব্যুনাল। সংশ্লিষ্ট সূত্র রয়টার্সকে জানিয়েছে, এতকান অ্যালায়েন্সই এখন সাদের সম্পত্তিগুলো বিক্রি করবে। পাঁচ মাস ধরে ইস্টার্ন প্রভিন্স, রিয়াদ ও জেদ্দায় এ নিলাম অনুষ্ঠিত হবে। প্রথম নিলামটি হবে অক্টোবরের শেষের দিকে।

এর আগে গত মার্চে প্রথম ধাপের নিলাম পরিচালনা করেছিল এতকান। তখন ট্রাক, বাস, খনন যন্ত্রসহ সাদ গ্রুপের ৯০০টি গাড়ি নিলামে তোলা হয়েছিল।

/এফইউ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম