যুক্তরাষ্ট্রের ক্যারোলাইনায় ঘূর্ণিঝড় ফ্লোরেন্সে মৃতের সংখ্যা বেড়ে ৩৬

বিদেশ ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০১৮, ১৩:১৫আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৮, ১৩:১৭

যুক্তরাষ্ট্রের ক্যারোলিনা উপকূলে আঘাত হানা ঘূর্ণিঝড় ফ্লোরেন্সের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে। উদ্ভুত পরিস্থিতিতে বুধবার উপদ্রুত এলাকা পরিদর্শন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় সাউথ ক্যারোলিনা ইমার্জেন্সি রেসপন্স সেন্টারে ভাষণ দেন তিনি। ভাষণে ট্রাম্প বলেন, ওয়াশিংটন আপনাদের সঙ্গে রয়েছে। ট্রাম্প আপনাদের সঙ্গে রয়েছে। আপনাদের আমরা প্রচুর পরিমাণ সহায়তা দিচ্ছি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

যুক্তরাষ্ট্রের ক্যারোলাইনায় ঘূর্ণিঝড় ফ্লোরেন্সে মৃতের সংখ্যা বেড়ে ৩৬ গত শুক্রবার যুক্তরাষ্ট্রে আঘাত হানে ঘূর্ণিঝড় ফ্লোরেন্স। এর আঘাতে নর্থ ক্যারোলাইনার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নর্থ ক্যারোলাইনায় সাত জন ও সাউথ ক্যারোলাইনায় এক জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। কোস্ট গার্ডের কর্মকর্তা মাইকেল হিমস জানিয়েছেন, আটকেপড়া ৫০ জনকে হেলিকপ্টারে করে উদ্ধার করা হয়েছে।

‘ন্যাশনাল ওয়েদার সেন্টারের’ শাখা ‘ওয়েদার প্রেডিকশন সেন্টার’-এর আবহাওয়াবিদ জ্যাক টেইলর মন্তব্য করেছেন, এটা প্রাণসংহারী এক ঘূর্ণিঝড়। এর প্রভাবে কিছু অঞ্চলে ৩০ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে।

নর্থ ক্যারোলাইনার গভর্নর রয় কুপার বলেছেন, এই ঘূর্ণিঝড়ের কারণে কোনও কোনও স্থানে বৃষ্টিপাত এত বেশি হয়েছে যে ইঞ্চির বদলে ফুটে তা পরিমাপ করতে হয়েছে।

নর্থ ক্যারোলাইনার ফেইটভিল শহরে দুই লাখের বেশি মানুষের বাস। এদের মধ্যে যারা কেপ ফিয়ার ও লিটল রিভারের কাছে বাস করেন তাদেরকে নিরাপদ আশ্রয়ের দিকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে মেয়র মিচ কোভিন বলেছেন, যারা নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ উপেক্ষা করতে চান তাদের উচিত হবে নিকট আত্মীয়দের সঙ্গে এখনই যোগাযোগ করে ফেলা। কারণ এখানে থাকলে মৃত্যুর আশঙ্কা অনেক বেশি।

/এমপি/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম