পরিবারসহ হোয়াইট হেলমেটসের ২৯ উদ্ধারকারীকে আশ্রয় দিবে যুক্তরাজ্য

বিদেশ ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০১৮, ২১:০৫আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ২৩:৪৭

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় অসহায়দের উদ্ধার করে আন্তর্জাতিক খ্যাতি পাওয়া উদ্ধারকারী সংগঠন হোয়াইট হেলমেটসের ২৯ কর্মী ও তাদের পরিবারের ৭০ জন সদস্যকে আশ্রয় দিচ্ছে যুক্তরাজ্য। মধ্যপ্রাচ্যের সংবাদভিত্তিক ব্রিটিশ পর্যবেক্ষণ ওয়েবসাইট মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে একথা জানানো হয়।

পরিবারসহ হোয়াইট হেলমেটসের ২৯ উদ্ধারকারীকে আশ্রয় দিবে যুক্তরাজ্য

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ বলেন, ‘সিরিয়া যুদ্ধে হাজার হাজার মানুষের প্রাণ বাঁচিয়েছে হোয়াইট হেলমেটসের কর্মীরা। আমি গর্বিত যে যুক্তরাজ্য এই সাহসীদের সম্মান করতে পারছে।’   

সিরিয়ায় বিমান হামলায় আহত ব্যক্তিদের উদ্ধার এবং চিকিৎসা দিয়ে বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে হোয়াইট হেলমেটস। ২০১৬ সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল সংগঠনটি।

ইতোমধ্যে একটি পরিবার ব্রিটেনে বসবাস শুরু করেছে। অক্টোবরের মধ্যে বাকিদের যাওয়ার কথা। জুলাই ইসরায়েল থেকে ৯৮ জন কর্মী ও তাদের পরিবারের ৩২৪ জনকে উদ্ধার করে জর্ডানে নিয়ে যাওয়া হয়। জাতিসংঘের সহায়তায় ব্রিটেন, জার্মানি ও কানাডা এই ‍উদ্ধারকার্য পরিচালনা করে।

নোবেল শান্তি পুরস্কারের জন্য উদ্ধারকর্মীদের দল সিরিয়ার ‘হোয়াইট হেলমেট’ তথা সিরিয়া সিভিল ডিফেন্স অর্গানাইজেশনের নাম বেশ আলোচিত ছিল। কিন্তু কয়েক দশকের গৃহযুদ্ধ অবসানের কৃতিত্বের স্বীকৃতি হিসেবে কলম্বিয়ার প্রেসিডেন্ট ম্যানুয়েল সান্তোস পুরস্কার পেয়ে যান। এবার হোয়াইট হেলমেটসের নাম পুরস্কারের জন্য বেশ আলোচিত হচ্ছে। ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হলে এ সংস্থাটি ৯৯ হাজার মানুষের প্রাণ বাঁচিয়েছে।

তবে হোয়াইট হেলমেটসের কর্মীদের নিয়ে যাওয়াকে স্বাভাবিকভাবে দেখছে না সিরীয় সরকার। তাদের অভিযোগ বিদেশি রাষ্ট্রগুলো সন্ত্রাসবাদে সমর্থন দিচ্ছে। হোয়াইট হেলমেটস তাদের পরিকল্পনার অংশ

যুক্তরাজ্যের চেয়েও বেশি হোয়াইট হেলমেটস কর্মীদের আশ্রয় দিতে রাজি হয়েছে কানাডা।   

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক