ইরানে কুচকাওয়াজে হামলার ঘটনায় ২২ ‘বিচ্ছিন্নতাবাদী’ আটক

বিদেশ ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০১৮, ২২:২৮আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ২২:৫৩

ইরানের আহওয়াজে সামরিক কুচকাওয়াজে হামলার ঘটনায় সন্দেহভাজন ২২ ‘বিচ্ছিন্নতাবাদীকে’ গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবারের ওই হামলায় নারী ও শিশুসহ অন্তত ২৯ জন নিহত হয়েছিলেন। মঙ্গলবার দেশটির গোয়েন্দা বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ওই ঘটনায় ২২ জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়।

ইরানে কুচকাওয়াজে হামলার ঘটনায় ২২ ‘বিচ্ছিন্নতাবাদী’ আটক মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আরব প্রতিক্রিয়াশীল দেশগুলোর সমর্থিত জিহাদি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সঙ্গে যুক্ত একটি সন্ত্রাসী গোষ্ঠীর পাঁচ সদস্য চিহ্নিত করা হয়েছে। সন্ত্রাসীদের আস্তানায় পাওয়া হামলার সঙ্গে যুক্ত ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে বিস্ফোরকসহ সামরিক সরঞ্জাম জব্দ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের তহবিলদাতা ও তাদের সমর্থকদেরও চিহ্নিত করা হয়েছে।

শনিবারের হামলায় বন্দুকধারীরা সেনাবাহিনীর পোশাক পরে আক্রমণ চালায়। হামলার সঙ্গে জড়িত তিনজন ঘটনাস্থলে নিহত হয়। চারজন হাসপাতালে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

ইরানি সেনাবাহিনীর মুখপাত্র রামিজান শারিফ এ হামলার জন্য আহওয়াজ বিচ্ছিন্নতাবাদীদের দায়ী করেন। সৌদি সমর্থিত এই বিচ্ছিন্নতাবাদীরা নিজেদের আরব জাতীয়তাবাদী হিসেবে পরিচয় দেয়।

এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে দেশটির সেনাবাহিনীর উপ-প্রধান হোসেইন সালামি এই হামলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জড়িত থাকার অভিযোগ করেছেন। দেশ দুটির বিরুদ্ধে 'রক্তক্ষয়ী ও অভাবনীয়' প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

হোসেইন সালামি বলেন, আমাদের প্রতিশোধ হবে রক্তক্ষয়ী ও অভাবনীয়। যা করেছেন তার জন্য আপনাদের অনুশোচনা করতে হবে। সূত্র: আল জাজিরা, পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম