ভারতে সাংবিধানিক বৈধতা পেল ‘আধার’ আইডি কার্ড

বিদেশ ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৫৮আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ২০:০২

ভারতে বিতর্কিত বায়োমেট্রিক পরিচয়পত্রের পক্ষে রায় দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আদালত জানায়, এই ধরনের আইডি কার্ড সাংবিধানিকভাবে বৈধ এবং কোনরকম গোপনীয়তার অধিকার ক্ষুন্ন করে না। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

ভারতে সাংবিধানিক বৈধতা পেল ‘আধার’ আইডি কার্ড

ভারত সরকারের আধার পরিকল্পনার বিরুদ্ধে আদালতে পিটিশন করেন প্রায় ৩০ জন ব্যক্তি। তারা যুক্তি দেখান, এতে নাগরিকের গোপনীয়তার অধিকার লঙ্ঘিত হয়। আধার গঠন করা হয়েছে বায়োমেট্রিক পদ্ধতির ভিত্তিতে। বুড়ো আঙুলের ছাপ ও আইরিশ স্ক্যানের মাধ্যমে। যা কখনওই বাধ্যতামূলক হতে পারে না।আধার কার্ডের যে বিশাল তথ্যপঞ্জি রয়েছে, তা নিয়ে পুনরায় চিন্তাভাবনা করা যায় বলে জানিয়েছিলেন পিটিশনকারীরা।  

আধারের পক্ষে রায় দিলেও এর ব্যবহারে সীমিত করেছে আদালত। ব্যাংক একাউন্ট, মোবাইল সংযোগ কিংবা স্কুলে ভর্তির ক্ষেত্রে এই কার্ড ব্যবহার বাধ্যতামূলক করা যাবে না।     

এই আইডি কার্ডের প্রকল্পই বিশ্বের সবচেয়ে বড় বায়োমেট্রিক ডাটাবেজ। ১০০ কোটিরও বেশি ভারতীয় এই কার্ড তৈরি করেছে। পরিচয়পত্রের ক্ষেত্রে ভারতে সাড়ে ছয় কোটি মানুষ পাসপোর্ট ব্যবহার করে ও ২০ কোটি ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে।

আধারের ক্ষেত্রে প্রত্যেকে ১২ অংকের একটি পরিচয়পত্র নম্বর পায়। এরজন্য তাদের আঙুলের ছাপ ও রেটিনা স্ক্যান করতে হয়। কিন্তু গোপনীয়তা ক্ষুন্ন হতে পারে এমন অভিযোগতুলে ৩০ জন ব্যক্তি এর বিরোধিতা করে পিটিশন দাখিল করেছিল। সেই মর্মেই বুধবার রায় দিলো দেশটির সর্বোচ্চ আদালত।

 

 

/এমএইচ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম