মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইভিএমের পক্ষে মত দিলেন প্রধানমন্ত্রী

বিদেশ ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৪৬আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৩৬

যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। শুক্রবার সকালে নিউইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কক্ষে সাক্ষাৎ করেন পম্পেও। এ সময় আলাপকালে প্রধানমন্ত্রী নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের পক্ষে মত দেন। এছাড়া পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন দুই নেতা।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইভিএমের পক্ষে মত দিলেন প্রধানমন্ত্রী পরে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা নির্বাচন ব্যবস্থা নিয়ে আলোচনা করেছি। একনেক ইভিএম প্রকল্প অনুমোদন করেছে এবং আমরা তা ব্যবহার করতে চাই।’

সংবাদ সম্মেলনের শুরুতে প্রধানমন্ত্রী মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার বৈঠকের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘তার সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে। রোহিঙ্গা ইস্যু ও নির্বাচন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি।’

প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা অব্যাহত থাকুক এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক।

এর আগে বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দফতরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক বৈঠকে মিলিত হন সংস্থাটির মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। এ সময় বাংলাদেশের জনগণের প্রতি পূর্ণ সংহতি জানিয়ে অংশগ্রহণমূলক নির্বাচন দেখার আশা প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব। বৈঠকের পর পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক সাংবাদিকদের এ বিষয়ে জানান।

নির্বাচন বিষয়ে গুতেরেস আশা প্রকাশ করেন, ‘বাংলাদেশের আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হবে।’ বৈঠকে একাধিকবার তার বাংলাদেশ সফরের কথা উল্লেখ করে জাতিসংঘ মহাসচিব বলেন, তিনি বাংলাদেশকে খুব ভালোবাসেন।

এ সময় জাতিসংঘ মহাসচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বিস্ময়কর উন্নয়নের উচ্ছ্বসিত প্রশংসা করেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন। বিশেষ করে রোহিঙ্গা প্রশ্নে তার অবস্থানের জন্য ভূয়সী প্রশংসা করে গুতেরেস বলেন, ‘আপনি অনেক রাষ্ট্র ও সরকার প্রধানের জন্য রোল মডেল হতে পারেন’।

রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ মহাসচিব বলেন, ‘মিয়ানমার সরকারের যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নিয়ে তাদের যথাযথ পুনর্বাসন শুরু করা উচিত।’

৭৩তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) অংশগ্রহণের জন্য বর্তমানে নিউইয়র্কে রয়েছেন প্রধানমন্ত্রী। লন্ডন হয়ে আগামী ১ অক্টোবর তিনি ঢাকায় পৌঁছাবেন। সূত্র: বাসস।

/এমপি/
সম্পর্কিত
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নির্বাচন
রয়টার্সের বিশ্লেষণভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাংলাদেশে প্রভাব বাড়াতে চায় চীন
বিশেষজ্ঞদের সতর্কতানির্বাচন ঘিরে বাইরের দেশ থেকে আসছে মিথ্যা তথ্যের ঢেউ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম