‘আমরা একে অপরের প্রেমে পড়েছি’

বিদেশ ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৬:১৭আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৩৪

উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে সম্পর্কে নতুন উষ্ণতার প্রসঙ্গ তুলে ধরতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তারা একে অপরের প্রেমে পড়েছেন। দুই নেতার মধ্যে বিনিময়কৃত চিঠিকেই এই ‘প্রেমের’ কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার সমর্থকদের এক র‌্যালিতে এই মন্তব্য করেছেন ট্রাম্প। গত জুনে সিঙ্গাপুরে ট্রাম্প-কিম ঐতিহাসিক বৈঠকের পর দ্বিতীয় বৈঠকের প্রস্তুতির মধ্যেই এমন মন্তব্য করলেন তিনি। তবে, অস্ত্র কর্মসূচি বাতিলের বিষয়ে যুক্তরাষ্ট্রের দাবি পূরণে এখনও সম্মত হয়নি উত্তর কোরিয়া।

‘আমরা একে অপরের প্রেমে পড়েছি’

 

গত বছর উত্তর কোরিয়া ‘মার্কিন ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম’ পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পর দুই দেশের হুমকি ও পাল্টা হুমকি নতুন মাত্রায় পৌঁছায়। জুনে সিঙ্গাপুরে ট্রাম্প-কিম ঐতিহাসিক বৈঠকের পর বদলে যায় পরিস্থিতি। জুলাই মাসে কিমের কাছ থেকে পাওয়া একটি চিঠিকে খুবই সুন্দর আখ্যা দিয়ে টুইট করেন ট্রাম্প। কয়েক দফা চিঠি চালাচালির পর সবশেষ চলতি মাসে কিমের কাছ থেকে দ্বিতীয় বৈঠকের প্রস্তাব সম্বলিত চিঠি পাওয়ার কথা জানায় ট্রাম্প প্রশাসন।

শনিবার ওয়েস্ট ভার্জিনিয়ায় সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, ‘আমি সত্যিই অনেক কঠোর ছিলাম বলেই তিনিও (কিম) তেমন ছিলেন। এখন আমরা এদিক-ওদিক করে সামনে এগিয়ে যাবো’। সমর্থকদের মিছিলে ট্রাম্প বলেন, ‘এরপর আমরা প্রেমে পড়ে গেছি, বুঝলেন? না আসলেই... সত্যি- তিনি আমাকে খুবই চমৎকার চিঠি লিখেছেন, অসাধারণ সেই চিঠিগুলো’। ট্রাম্পের এই বক্তব্যে সমর্থকরা করতালিসমেত হেসে ওঠেন। ট্রাম্প তখন খানিকটা ব্যঙ্গ করে বলেন, এই ধরনের শব্দ ব্যবহারের কারণে সমালোচকরা হয়তো ‘অপ্রেসিডেন্টসুলভ’ ভাষা ব্যবহারের সমালোচনা করতে পারেন।

দুই নেতার মধ্যে সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত পাওয়া গেলেও অস্ত্র কর্মসূচি বাতিলের বিষয়ে এখনও যুক্তরাষ্ট্রের দাবি পূরণে সম্মত হয়নি উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া নীতির সঙ্গে সংশ্লিষ্ট তিন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা চলতি সপ্তাহে রয়টার্সকে বলেছেন, কিমের পারমাণবিক অস্ত্র ও ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি বাতিল বা স্থগিতের আলোচনা এগিয়ে নেওয়ায় মতো কোনও অগ্রগতি হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তারা বলেছেন, এমনকি উত্তর কোরিয়া মৌলিক কয়েকটি টার্ম ব্যাখ্যাতেও সম্মত হয়নি। এসব টার্মের মধ্যে রয়েছে ‘পারমাণবিক নিরস্ত্রীকরণ’ (denuclearization), ‘যাচাইযোগ্য’ (verifiable), ও অপরিবর্তনীয় (irreversible)। ওই কর্মকর্তারা বলেন, এছাড়া বেশিরভাগ বিষয় সহজেই পরিবর্তন বা পরিমার্জন করা সম্ভব হয়েছে।

/জেজে/বিএ/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম