আমাকে খুশি করতে বাণিজ্য চুক্তি চায় ভারত: ট্রাম্প

বিদেশ ডেস্ক
০২ অক্টোবর ২০১৮, ১৭:২০আপডেট : ০২ অক্টোবর ২০১৮, ১৭:৪১
image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, অবিলম্বে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা শুরু করতে চায় ভারত। ট্রাম্পের দাবি, তাকে খুশি করার জন্য ভারত এ আলোচনা চায়। ভারতের বিরুদ্ধে চড়া শুল্ক আরোপের অভিযোগ এনে দেশটিকে শুল্ক রাজা আখ্যা দিয়েছেন তিনি। আমেরিকা, কানাডা ও মেক্সিকোর মধ্যে বাণিজ্য চুক্তির কথা ঘোষণা করার পর এক সংবাদ সম্মেলনে ভারতকে নিয়ে এসব কথা বলেন ডোনাল্ড ট্রাম্প।

নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্প কয়েক মাস ধরে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য আলোচনা চলছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র সকল স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর যথাক্রমে ২৫% ও ১০% শুল্ক আরোপের পর এ আলোচনা শুরু হয়। যুক্তরাষ্ট্রের এ শুল্ক আরোপের কারণে ভারতের ওপরও প্রভাব পড়ছে। ভারত এ নিয়ে পাল্টা পদক্ষেপ ঘোষণা করে বিশ্ব বাণিজ্য সংস্থারও শরণাপন্ন হয় তারা।

সোমবার (১ অক্টোবর) মার্কিন পণ্যের ওপর শুল্কের হার বাড়িয়ে দেওয়ার কারণে ভারতকে একহাত নিয়ে ট্রাম্প বলেন, ভারত তাকে খুশি করার জন্য বাণিজ্য চুক্তি করতে চায় প্রাথমিকভাবে। তিনি বলেন, ভারত আলোচনা করতে চায়। কারণ, দেশটি ‘আপনাদের প্রেসিডেন্টকে খুশি করতে চায়’।

ভারতকে কেন শুল্ক রাজা আখ্যা দিয়েছেন সে ব্যাপারে জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, ‘ভারত অনেক অনেক উচ্চ শুল্ক আরোপকারী দেশ। সত্যিকার অর্থে তারা উচ্চ শুল্ক আরোপ করে। মোটরসাইকেলের ওপর তারা শতভাগ শুল্ক আরোপ করে, যা অনেক বেশি। এটি একরকম প্রতিবন্ধকতা।’

ভারত আগের চেয়ে শুল্ক কমিয়েছে বলে স্বীকার করেছেন ট্রাম্প। তবে তার দাবি, ভারতের শুল্ক হার এখনও অনেক বেশি।

/এফইউ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম