অল্পের জন্য সংঘর্ষ এড়ালো চীনা ও মার্কিন রণতরী

বিদেশ ডেস্ক
০২ অক্টোবর ২০১৮, ২৩:০১আপডেট : ০২ অক্টোবর ২০১৮, ২৩:০৩

দক্ষিণ চীন সাগরে চীন ও যুক্তরাষ্ট্রের দুইটি যুদ্ধজাহাজ খুব কাছাকাছি চলে আসার পর অল্পের জন্যে সংঘর্ষ এড়ানো সম্ভব হয়েছে। খবরে বলা হচ্ছে, শেষ পর্যন্ত চীনের যুদ্ধজাহাজটি মার্কিন রণতরীর গতিপথ পরিবর্তন করতে বাধ্য করেছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী বলছে, চীনা জাহাজটি তাদের রণতরীর এতোটাই কাছে পৌঁছে গিয়েছিল যা কোনওভাবেই 'নিরাপদ নয় এবং অপেশাদারসুলভ।'

দক্ষিণ চীন সাগর বেইজিং বলছে, সাগরের স্প্র্যাটলি আইল্যান্ডস দ্বীপের গ্যাভেন অ্যান্ড জনসন রিফের পাশ দিয়ে যাচ্ছিল যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ইউএসএস ডেকাটুর। যুক্তরাষ্ট্রের দাবি, এ সময় ‘চীনের লুয়াং ডেস্ট্রয়ারটি ডেকাটুরের ৪৫ গজের মধ্যে চলে আসে।’

মার্কিন নৌবাহিনীর কমান্ডার ন্যাট ক্রিস্টিয়ানসেন বলেন, ‘মার্কিন যুদ্ধজাহাজটি সেখান দিয়ে যাওয়ার সময় চীনা রণতরীটি গ্যাভেন রিফের কাছে বিপজ্জনকভাবে তাদের খুব কাছাকাছি চলে আসে - যা এক ধরনের আগ্রাসী আচরণ।’

সাগরের এই জলসীমা ও দ্বীপ নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বহু বছর ধরে বিরোধ চলে আসছে। এসব দ্বীপের মালিকানা নিয়ে তারা এর আগে পরস্পরকে হুমকিও দিয়েছে। ওই জলসীমায় যুক্তরাষ্ট্রের জাহাজ চলাচলের ঘটনা নিয়ে চীনের সঙ্গে প্রায়ই উত্তেজনা তৈরি হয়।

এশিয়ার আরও কয়েকটি দেশের সঙ্গেও এসব রিফ ও দ্বীপের মালিকানা নিয়ে চীনের বিরোধ রয়েছে। তাইওয়ান, ফিলিপাইন, ব্রুনাই, মালয়েশিয়া এবং ভিয়েতনাম এই জলসীমা তাদের নিজেদের বলে দাবি করে থাকে। কিন্তু জাহাজ চলাচলের জন্যে এই এলাকাটি একটি গুরুত্বপূর্ণ রুট। চীন যে এলাকাটি তাদের নিজেদের বলে দাবি করে সেটি সাগরের বিস্তৃত একটি এলাকা। এই অংশের নাম 'নাইন-ড্যাশ লাইন।'

বেইজিং-এর পক্ষ থেকে প্রায়ই অভিযোগ করা হয় যে, যুক্তরাষ্ট্র ওই এলাকায় হস্তক্ষেপ করে আঞ্চলিকভাবে উসকানি দেওয়ার চেষ্টা করে। তবে এই অভিযোগ সবসময়ই অস্বীকার করে এসেছে ওয়াশিংটন।

ইউএসএস ডেকাটুর যুদ্ধজাহাজটি রবিবার গ্যাভেন অ্যান্ড জনসন রীফের ১২ নটিক্যাল মাইলের মধ্যে চলে গিয়েছিল। মার্কিন কর্মকর্তারা বলছেন, চীনা এই রণতরী এতোটা কাছে চলে এসেছিল যে, সংঘর্ষ হওয়ার উপক্রম হয়েছিল। কিন্তু চীন বলছে, দক্ষিণ চীন সাগরের ওই এলাকায় মার্কিন রণতরী পাঠানো তাদের নিরাপত্তা ও সার্বভৌমত্বের ওপর হুমকি তৈরি করেছে।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ‘কোনও ধরনের অনুমতি না নিয়েই যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগরের দ্বীপগুলোর খুব কাছাকাছি বারবার সামরিক জাহাজ পাঠাচ্ছে। এটা চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্যে বড় ধরনের হুমকি। এর ফলে চীন-মার্কিন সামরিক সম্পর্কও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নষ্ট হচ্ছে আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতাও।’

বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে যখন দুটো দেশের মধ্যে বাণিজ্য নিয়ে উত্তেজনা চলছে, ঠিক তখনই এরকম একটি ঘটনা ঘটলো। দুটো দেশই সম্প্রতি একে অপরের পণ্য আমাদনীর উপর পাল্টাপাল্টি শুল্ক আরোপ করেছে।

গত সপ্তাহে চীন রাশিয়ার কাছ থেকে জঙ্গী বিমান ও ক্ষেপণাস্ত্র কিনতে চাইলে যুক্তরাষ্ট্র চীনা সামরিক বাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এর পরই চীনের পক্ষ থেকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম মাতিসের নির্ধারিত বৈঠক বাতিল করা হয়। চলতি মাসের শেষের দিকে বৈঠকটি হওয়ার কথা ছিল।

দক্ষিণ চীন সাগর বিরোধ

সাগরের দুটো দ্বীপের মালিকানা নিয়ে বিরোধ চলছে। এসব দ্বীপে কোন মানুষ থাকে না। দ্বীপ দুটোর নাম পারাসেলস এবং স্প্র্যাটলি আইল্যান্ডস যার মালিকানা নিয়ে চীন, ভিয়েতনাম, ফিলিপিন, তাইওয়ান এবং মালয়েশিয়ার বিরোধ রয়েছে।

চীন ওই এলাকার বৃহত্তর অংশের মালিকানা দাবি করে। বেইজিং বলছে, গত কয়েক শতাব্দী ধরেই এই এলাকা তাদের। মালিকানা দাবি করে চীন ১৯৪৭ সালে ওই এলাকার একটি বিস্তারিত ম্যাপ প্রকাশ করে। এলাকাটি জাহাজ চলাচলের জন্যে গুরুত্বপূর্ণ একটি পথ। আছে প্রচুর মৎস্য সম্পদ। ধারণা করা হয় যে, সেখানে তেল ও গ্যাসের বড় রকমের ভাণ্ডার রয়েছে। সূত্র: বিবিসি বাংলা।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম