আসামের রঞ্জন গগৈ ভারতের ৪৬তম প্রধান বিচারপতি

বিদেশ ডেস্ক
০৩ অক্টোবর ২০১৮, ১২:২০আপডেট : ০৩ অক্টোবর ২০১৮, ১২:২৭
image

ভারতের ৪৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন রঞ্জন গগৈ। সে দেশের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের অনলাইন ভার্সনে বলা হয়েছে, বুধবার রাষ্ট্রপতি ভবনে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সদ্য সাবেক দীপক মিশ্রের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। আসামের মানুষ হিসেবে তিনিই প্রথম প্রধান বিচারপতির দায়িত্ব পেলেন।
রঞ্জন গগৈ

সপ্তাহ খানেক আগেই প্রধান বিচারপতি পদে অব্যাহতি চেয়ে সরকারের কাছে উত্তরসূরি হিসেবে বিচারপতি রঞ্জন গগৈ-এর নাম প্রস্তাব করেছিলেন প্রাক্তন প্রধান বিচারপতি দীপক মিশ্র। ২ অক্টোবর (মঙ্গলবার) ছিল দীপক মিশ্রের শেষ কাজের দিন। তবে দিনটি জাতীয় ছুটির দিন হওয়ায়, ১ অক্টোবরই অবসর নিয়েছেন বিচারপতি দীপক মিশ্র।

৩ অক্টোবর (বুধবার) নতুন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর শপথপাঠের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও উপস্থিত ছিলেন লোকসভার অধ্যক্ষ সুমিত্রা মহাজন, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, এইচডি দেবেগৌড়া-সহ আরও অনেকে।

রঞ্জন গগৈ প্রধান বিচারপতি হওয়ায় ইতিহাসের পাতায় ঢুকে পড়ল উত্তরপূর্ব ভারতও। এই প্রথম প্রধান বিচারপতি হলেন দেশের এই অঞ্চলের কোনও ব্যক্তি। তেরো মাস এই পদে থাকবেন আসামের রঞ্জন গগৈ। সামনের বছর নভেম্বরে অবসর নেওয়ার কথা তার।

১৯৭৮ সালে আইনজীবী হিসেবে নথিভুক্ত হয়েছিলেন গগৈ। ২০০১ সালে গুয়াহাটি আদালতের বিচারপতি পদে উন্নীত হন তিনি। এর দশ বছর পরে পঞ্জাব হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন গগৈ। ২০১২ সালে সুপ্রিম কোর্টে বিচারপতি পদের দায়িত্ব নেন।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো লিখেছে, ৬৪ বছরের মৃদুভাষী ও কড়া আইনজীবী হিসেবেই তিনি পরিচিত। ২০১৯ সালে ১৭  নভেম্বর পর্যন্ত প্রধানবিচারপতি পদে মেয়াদ থাকছে রঞ্জন গগৈ-এর।

 

/বিএ/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি