তুরস্কের কনস্যুলেট থেকে ‘নিখোঁজ’ সৌদি সাংবাদিক

বিদেশ ডেস্ক
০৩ অক্টোবর ২০১৮, ১৯:০০আপডেট : ০৩ অক্টোবর ২০১৮, ১৯:০৫
image

তুরস্কের ইস্তাম্বুল থেকে এক সৌদি সাংবাদিক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (২ অক্টোবর) বিকেলে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেট পরিদর্শনের পর থেকে নিখোঁজ রয়েছেন তিনি। জামাল খাশোগগি নামের ওই সৌদি সাংবাদিক মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টে কন্ট্রিবিউটর হিসেবে কাজ করতেন। নিজ দেশের নীতিমালার কঠোর সমালোচক ছিলেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে।

জামাল খাশোগগি
মঙ্গলবার (২ অক্টোবর) ইস্তাম্বুলে অবস্থিত সৌদি কনস্যুলেটে প্রবেশ করেন জামাল খাশোগগি। তার হবু স্ত্রীও সঙ্গে ছিলেন, কিন্তু তাকে খাশোগগির সঙ্গে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। কনস্যুলেটে প্রবেশের আগে খাশোগগিকে মোবাইল ফোনও রেখে যেতে হয়েছে। অনেক দূতাবাস ও কনস্যুলেটে মোবাইল ফোন রেখে যাওয়ার রীতি অনুসরণ করা হয়।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, একটি বিয়ের লাইসেন্সের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে কনস্যুলেটে গিয়েছিলেন খাশোগগি। কিন্তু তারপর থেকে তার আর হদিস মিলছে না। ওয়াশিংটন পোস্ট কর্তৃপক্ষ বলছে, ‘আমরা জানি না তাকে আটক করা হয়েছে কিনা, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কিনা কিংবা তাকে কখন ছাড়া হবে।’

খাশোগগির হবু স্ত্রীর দাবি, তিনি কনস্যুলেট বন্ধ হওয়া পর্যন্ত বাইরে অপেক্ষা করেছেন, কিন্তু তখন পর্যন্ত খাশোগগি বের হয়ে আসেননি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, ‘আমি জানি না কী ঘটছে। জানি না ও (খাশোগগি) ভেতরে আছে নাকি তারা ওকে অন্য কোথাও নিয়ে গেছে।’

তুরান কিসলাকচি নামে খাশোগগির এক বন্ধু ওয়াশিংটন পোস্টকে বলেন, পুলিশকে এ ব্যাপারে জানানো হয়েছে এবং মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খাশোগগির কোনও সন্ধান মেলেনি। তুরান বলেন, ‘আমার শতভাগ বিশ্বাস, ও ভেতরেই আছে।’

যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসনে থাকা জামাল খাশোগগি সৌদি সরকারের কঠোর সমালোচক। বিশেস করে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সংস্কার পরিকল্পনার বিরোধী তিনি। এক সময় সংবাদপত্র আল ওয়াতানের সম্পাদক হিসেবে নিয়োজিত ছিলেন তিনি। কাজ করেছেন একটি সৌদি টেলিভিশন চ্যানেলেও। ওয়াশিংটন পোস্ট ছাড়াও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সৌদি আরব ও মধ্যপ্রাচ্যবিষয়ক অনুষ্ঠানগুলোতে কন্ট্রিবিউটর হিসেবে কাজ করেন তিনি। সৌদি রাজপরিবারের উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন খাশোগগি।

/এফইউ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম