ইদলিবের সেনামুক্ত অঞ্চল থেকে অস্ত্র সরিয়ে নিচ্ছে বিদ্রোহীরা

বিদেশ ডেস্ক
০৭ অক্টোবর ২০১৮, ০১:৪৩আপডেট : ০৭ অক্টোবর ২০১৮, ০৬:১৪

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার ইদলিবের সেনামুক্ত অঞ্চল থেকে অস্ত্র সরিয়ে নিতে শুরু করেছে বিদ্রোহীরা। তুর্কি সমর্থিত বিদ্রোহীদের দুই কর্মকর্তাকে উদ্ধৃত করে এই তথ্য জানায় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। বিদ্রোহী গোষ্ঠীর এক কমান্ডার বলেন, শনিবার সকাল থেকেই ভারী অস্ত্র সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী কয়েকদিন এই কার্যক্রম চলবে।

ইদলিবের সেনামুক্ত অঞ্চল থেকে অস্ত্র সরিয়ে নিচ্ছে বিদ্রোহীরা

ইদলিব সিরিয়ায় বিদ্রোহীদের সর্বশেষ শক্তিশালী ঘাঁটি। বিগত কয়েক মাসে সামরিক হামলা জোরালো করার মধ্য দিয়ে দেশের বেশিরভাগ অঞ্চল থেকে আসাদ বিদ্রোহীদের সরিয়ে দেওয়া হলে তারা ইদলিব প্রদেশে জড়ো হয়। ২০১৫ সাল থেকে শহরটির নিয়ন্ত্রণ ধরে রেখেছে বিদ্রোহীরা। তবে দৃশ্যত ভয়াবহ বিমান হামলার মাধ্যমে শহরটির নিয়ন্ত্রণ ছিনিয়ে নিতে যাচ্ছে রাশিয়ার মিত্র আসাদ বাহিনী। ইরান ও রাশিয়া দুই দেশই পুরো সিরিয়ার ওপর আসাদ বাহিনীর কর্তৃত্ব দেখতে চায়। বিপরীতে আসাদ বাহিনীর হামলা থেকে বেসামরিক জনগণকে সুরক্ষার ওপর জোর দেয় তুরস্ক। 

সোমবার (১৬ সেপ্টেম্বর) রাশিয়ার পর্যটন নগরী সোচিতে রুদ্ধদ্বার বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। বৈঠকে ইদলিব অঞ্চলে রুশ ও তুর্কি সেনাদের মধ্যে একটি অসামরিকীকৃত অঞ্চল বা সেনামুক্ত অঞ্চল ঘোষণার ব্যাপারে দুই নেতার মধ্যে সমঝোতা হয়। এ সমঝোতা চুক্তিকে স্বাগত জানায় ইরান। 

ওই কর্মকর্তা জানান, তুর্কি সমর্থিত ন্যাশনাল ফ্রন্ট ফর লিবারেশন বিদ্রোহীরা রকেট লাঞ্চার ও আর্টিলারি বাহন ২০ কিলোমিটার দূরে সরিয়ে আনবে। তিনি বলেন, হালকা অস্ত্র ও মেশিনগানগুলো আগের অবস্থানেই থাকবে। 

তিন দেশের এই সমঝোতায় আসাদ সরকার বড় এক হামলা থামিয়ে দিয়েছে। জাতিসংঘ জানিয়েছিলো, এই হামলা হলে ভয়াবহ মানবেতর পরিস্থিতি তৈরি হতে পাতো।

তবে এই চুক্তির সঙ্গে একমত কি না তা এখনও জানায়নি অঞ্চলের প্রধান সশস্ত্র জঙ্গি গোষ্ঠী তাহরির আল শাম।

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক