জাপানের চিড়িয়াখানায় বিরল শ্বেত বাঘের আক্রমণে রক্ষীর মৃত্যু

বিদেশ ডেস্ক
০৯ অক্টোবর ২০১৮, ১৭:৫৯আপডেট : ০৯ অক্টোবর ২০১৮, ১৮:০০

জাপানের একটি চিড়িয়াখানায় বিরল প্রজাতির শ্বেত বাঘের আক্রমণে সেখানকার এক রক্ষীর মৃত্যু হয়েছে। ৮ অক্টোবর সোমবার দক্ষিণাঞ্চলীয় কাগোশিমা শহরের হিরাকাওয়া জুলোজিক্যাল পার্কে এ ঘটনা ঘটে। ৪০ বছরের ওই রক্ষীর নাম আকিরা ফুরুশো। তিনি চিড়িয়াখানাটিতে প্রাণীদের পরিচর্যা করতেন।

জাপানের চিড়িয়াখানায় বিরল শ্বেত বাঘের আক্রমণে রক্ষীর মৃত্যু সোমবার আকিরা ফুরুশো’কে বাঘের খাঁচা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় তার ঘাড় থেকে রক্তক্ষরণ হচ্ছিল। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কর্মকর্তারা জানিয়েছেন, হিরাকাওয়া জুলোজিক্যাল পার্কের চারটি শ্বেত বাঘের মধ্যে একটি বাঘ ওই রক্ষীর ওপর হামলে পড়ে। শেষ পর্যন্ত ঘুমের ওষুধ দিয়ে রিকু নামের পুরুষ বাঘটিকে শান্ত করেন উদ্ধারকারীরা। তবে মৃতের পরিবারের অনুরোধে বাঘটিকে বাঁচিয়ে রাখা হয়েছে।

চিড়িয়াখানার একজন কর্মকর্তা বলেন, আমরা রিকুকে হত্যার পরিকল্পনা করছি না। বরং তাকে বাঁচিয়ে রাখা হবে। কারণ মৃতের পরিবার আমাদের এমনটাই অনুরোধ করেছে। সূত্র: বিবিসি।

/এমপি/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের