এক মাসে ৩৭৮ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েল

বিদেশ ডেস্ক
১০ অক্টোবর ২০১৮, ১০:৫০আপডেট : ১০ অক্টোবর ২০১৮, ১০:৫৪

ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদার ইসরায়েলি বাহিনীর ধরপাকড়, দমন অভিযান অব্যাহত রয়েছে। চলতি বছরের সেপ্টেম্বরে ৩৭৮ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েল। আটককৃতদের মধ্যে ১০ নারী ও ৫২ শিশুও রয়েছে। মঙ্গলবার ফিলিস্তিনভিত্তিক তিন সংস্থার এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। ওই বিবৃতির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

এক মাসে ৩৭৮ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েল প্রতিবেদনে বলা হয়, শুধু পবিত্র জেরুজালেম শহর থেকে আটক করা হয়েছে ১০৪ জনকে। রামাল্লাহ এবং পশ্চিম তীরের কেন্দ্রস্থল আল বিরেহ থেকে ৫৬ জন, হেবরন থেকে ৭৩ জন এবং গাজা উপত্যকা থেকে ১৬ জনকে আটক করা হয়েছে। বাকিদের পশ্চিম তীরের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।

বিবৃতি দেওয়া তিন সংস্থা হচ্ছে কমিশন ফর প্রিজনার্স অ্যান্ড এক্স-প্রিজনার্স অ্যাফেয়ার্স, প্যালেস্টাইনিয়ান প্রিজনার্স সোসাইটি এবং আল-দামির অ্যাসোসিয়েশন ফর হিউম্যান রাইটস।

ফিলিস্তিনিদের শুধু তাদের ঘরবাড়ি থেকেই আটক করা হচ্ছে না, এমনকি সমুদ্রে মাছ ধরতে যাওয়া ফিলিস্তিনি জেলেরাও দখলদার বাহিনীর হাত থেকে রেহাই পাচ্ছে না।

গত শনিবার মাছ ধরার সময় গাজার উত্তরাঞ্চলীয় উপকূল থেকে দুই ফিলিস্তিনি জেলেকে গ্রেফতার করে দখলদার বাহিনী।

গাজা উপত্যকার উত্তরাঞ্চলের আল-সুদানিয়া জেলায় সৈকত থেকে দু্ই ন্যাটিক্যাল মাইল দূরে মাছ ধরছিলেন দুই জেলে। ওই সময় ইসরায়েলি নৌবাহিনীর সদস্যরা তাদের গ্রেফতার করে।

ফিলিস্তিনিদের হিসাব মতে, গাজার প্রায় ৫০ হাজার অধিবাসী মাছ ধরে জীবীকা নির্বাহ করে থাকে। ২০০৭ সালে অবরোধ আরোপের পর থেকে গাজা উপকূল থেকে ৩ ন্যাটিক্যাল মাইল পর্যন্ত ফিলিস্তিনি জেলেদের মাছ ধরতে দিতো ইসরায়েলি বাহিনী। তবে ২০১৪ সালে গাজায় বোমা হামলার পর থেকে ৬ ন্যাটিক্যাল মাইল পর্যন্ত মাছ ধরার অনুমতি দেয়। ২০১৪ সালের ওই হামলায় গাজার কমপক্ষে ২১৫০ জন বাসিন্দা নিহত হয়। গত মে মাসে ইসরায়েলি কর্তৃপক্ষ সীমানা বাড়িয়ে সাগরের ৯ ন্যাটিক্যাল মাইল পর্যন্ত ফিলিস্তিনি জেলেদের মাছ ধরার অনুমতি দেয়।

ফিলিস্তিনি কর্মকর্তারা অভিযোগ করে আসছে, ইসরায়েলি বাহিনী প্রায় সীমানা লঙ্ঘনের অভিযোগে ফিলিস্তিনি জেলেদের গুলি করে থাকে। এছাড়া ঘরবাড়িতে গিয়ে ধরপাকড় চালানো ফিলিস্তিনিদের ওপর।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক