আকাশ উচ্চতায় নতুন নাগরিকদের স্বাগত জানালো কানাডা

বিদেশ ডেস্ক
১০ অক্টোবর ২০১৮, ১২:২৫আপডেট : ১০ অক্টোবর ২০১৮, ১২:৫০

মাটি থেকে এক হাজার ফুটের বেশি উঁচুতে তুলে নিয়ে নতুন নাগরিকদের শপথ পড়িয়ে বরণ করে নিলো কানাডা। মঙ্গলবার দেশটির রাজধানী টরেন্টোতে অবস্থিত বিশ্বের অন্যতম উচু ভবন সিএন টাওয়ারের পার্শ্ব চূড়ায় নিয়ে তাদের শপথ পড়ানো হয়। কানাডার অভিবাসন নীতিকে ব্যতিক্রমভাবে তুলে ধরার জন্যই এমন আয়োজন করা হয়।

তারে ঝুলে নাগরিকত্বের শপথ পড়ছেন কানাডার নতুন নাগরিকরা

নতুন নাগরিকদের বরণ করে নেওয়ার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানাডার অভিবাসন মন্ত্রী আহমেদ হুসেন। তিনিই ৬টি ভিন্ন দেশ থেকে আসা এই অভিবাসীদের শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে উপস্থিত নতুন নাগরিকরাসহ সবাই ১১৬ তলা ভবনটির চূড়ায় তারের সঙ্গে ঝুলছিলেন। 

ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা জানায়, ১৮১৫ ফুট উচ্চতার ভবনটিতে এর আগেও নাগরিকত্বের শপথ পড়ানো হয়েছে। কিন্তু এবারই প্রথম ভবনের চূড়ায় এমন শ্বাসরুদ্ধকর উচ্চতায় তুলে নাগকিদের বরণ করে নেওয়া হলো। অনুষ্ঠানের পর অভিবাসনমন্ত্রী আহমেদ হুসেন এই টুইট বার্তায় লিখেছেন, ‘আকাশই কানাডীয় নাগরিকত্বের সীমানা।’

বহুসংস্কৃতিবাদ নিয়ে গর্ব করে থাকে কানাডা। ২০১৭ সালে দেশটি ২ লাখ ৭০ হাজার অভিবাসী গ্রহণ করেছে। সূত্র: রয়টার্স।

/আরএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম