ফ্লোরিডার দিকে ধেয়ে আসছে দানবীয় ঘূর্ণিঝড় মাইকেল

বিদেশ ডেস্ক
১০ অক্টোবর ২০১৮, ১৩:৩৬আপডেট : ১০ অক্টোবর ২০১৮, ১৩:৩৯

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দিকে ধেয়ে আসছে দানবীয় ঘূর্ণিঝড় মাইকেল। গতকাল মঙ্গলবার তীব্র আকার ধারণ করে এটি ফ্লোরিডা উপকূলের দিকে ধেয়ে আসতে শুরু করে। বুধবার দিনশেষে এটি আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে তিন লাখ ৭০ হাজারেরও বেশি মানুষকে অপেক্ষাকৃত উঁচু ও নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

ফ্লোরিডার দিকে ধেয়ে আসছে দানবীয় ঘূর্ণিঝড় মাইকেল ক্যাটাগরি ৩-এর  শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের প্রভাবে মেক্সিকো উপসাগরের পাশে ফ্লোরিডায় ঘণ্টায় প্রায় ১২৫ মাইল বেগে বাতাস বইছে। ধারণা করা হচ্ছে, দুপুরের দিকে এটি আরও শক্তিশালী হয়ে উপকূলে আঘাত হানতে পারে। এতে উপদ্রুত এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ফ্লোরিডার গভর্নর রিক স্কট সতর্ক করে বলেছেন, গত কয়েক দশকের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। কর্মকর্তাদের সতর্কতা উপেক্ষা করলে এটি প্রাণহানির কারণ হতে পারে।

ন্যাশনাল হ্যারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে তীব্র বাতাস বইতে পারে। এর সঙ্গে যুক্ত হবে ভারী বৃষ্টি। ঘূর্ণিঝড়ের আঘাতে ১২ ফুট উঁচু জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে।

ন্যাশনাল হ্যারিকেন সেন্টারের আশঙ্কা, ফ্লোরিডার উপকূলে আঘাত হানার আগে ঘূর্ণিঝড়টি ক্যাটাগরি ৩ থেকে ক্যাটাগরি ৪-এ রূপ নিতে পারে।

এনএইচসি-এর সাবেক প্রধান রিক নাব-ও ঝড়টি নিয়ে জনগণকে সতর্ক করেছেন। তিনি বলেন, এটি ফ্লোরিডার প্যানহ্যানডেলে সংঘটিত এখন পর্যন্ত সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হাতে খুব বেশি সময় নেই।

এই ঝড়ের আঘাতে মধ্য আমেরিকার দেশগুলোতে ইতোমধ্যে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রে এর ক্ষয়ক্ষতি কমাতে এরইমধ্যে ফ্লোরিডায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইটারে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘অঙ্গরাজ্যের ও স্থানীয় কর্মকর্তাদের নির্দেশগুলোর প্রতি মনোযোগী হওয়াটা আপনাদের জন্য জরুরি। অনুগ্রহ করে প্রস্তুত থাকুন, সতর্ক ও নিরাপদ থাকুন।’

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম