সাবেক পরামর্শক দিনা পাওয়েলকে জাতিসংঘে মার্কিন দূত হিসেবে পছন্দ ট্রাম্পের

বিদেশ ডেস্ক
১০ অক্টোবর ২০১৮, ১৭:৪৩আপডেট : ১০ অক্টোবর ২০১৮, ১৭:৫২

জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত হিসেবে হোয়াইট হাউসের সাবেক পরামর্শক দিনা পাওয়েলকে পছন্দ দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তার মেয়ে ইভানকার নাম বারবার আসলেও তাকে নিয়োগের ব্যাপারে মন দেননি প্রেসিডেন্ট। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

সাবেক পরামর্শক দিনা পাওয়েলকে জাতিসংঘে মার্কিন দূত হিসেবে পছন্দ ট্রাম্পের মঙ্গলবার হঠাৎ করেই জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি পদত্যাগ করেন। তারপর থেকেই আলোচনা শুরু হয়েছে কে হবেন হ্যালির উত্তরসূরী। সেই বিষয়ে আলোচনা করতে গিয়েই ইভানকার কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমি ইভানকার নাম শুনছি। সে কেমন হবে? এটাতে স্বজনপ্রীতির কিছু নেই। সেই এই পদের জন্য সেরা পছন্দ। কিন্তু তারপরও আমার বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ আনা হবে।

ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর প্রথম বছর প্রশাসনে জাতীয় নিরাপত্তা বিষয়ক উপ-পরামর্শক হিসেবে দায়িত্বপালন করেন দিনা পাওয়েল। মধ্যপ্রাচ্যের কূটনৈতিক মিশনেও ‍গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। এরপর পুরানো কর্মস্থল গোল্ডম্যান স্যাচে ফিরে আসেন দিনা। এর আগে জর্জ বুশের শাসনামলে পররাষ্ট্র দফতরের উচ্চপদস্থ আসনে দায়িত্বশীল ছিলেন তিনি। বর্তমানে হার্ভার্ড কেনেডি স্কুলের সিনিয়র ফেলো দিনা।

এর আগে নিকি হ্যালির সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেছিলেন, হ্যালি খুবই বিশেষ একজন ব্যক্তি। ছয় মাস ধরে তাকে চেনেন ট্রাম্প। তিনি বলেন, হ্যালি হয়তো পরিবারের সঙ্গে বেশি সময় কাটানোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন। নিকি হ্যালিও ইভানকা ও জ্যারেড কুশনারের প্রশংসা করেন। তিনি বলেন, ‘আমি ইভানকা ও জ্যারেডের ব্যাপারে যাই বলি না কেন, সেটা কম হয়ে যাবে। জ্যারেড সত্যিই অসাধারণ। আর ইভানকা আমার খুবই ভালো বন্ধু। তারা দেশের জন্য পর্দার আড়াল থেকে অনেক কাজ করে যায়।

/এমএইচ/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের