মুক্তির পর তুরস্ক থেকে দেশে ফিরলেন মার্কিন ধর্মযাজক ব্রানসন

বিদেশ ডেস্ক
১৩ অক্টোবর ২০১৮, ০৮:৫৩আপডেট : ১৩ অক্টোবর ২০১৮, ১৮:৪৫

তুরস্কের আদালতে মুক্তির পর দেশে ফিরেছেন মার্কিন ধর্মযাজক অ্যান্ড্রু ব্রানসন। শুক্রবার জার্মানিগামী যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমানে তিনি তুরস্ক ত্যাগ করেন। মার্কিন প্রেসিডেন্টের আবাসিক দফতর হোয়াইট হাউস জানিয়েছে, শনিবার ম্যারিল্যান্ডের সামরিক ঘাঁটিতে পৌঁছাবেন ব্রানসন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। মুক্তির পর তুরস্ক থেকে দেশে ফিরলেন মার্কিন ধর্মযাজক ব্রানসন

আদালতে মুক্তি পাওয়ার পর প্রথমে তুরস্কের নিজ বাসায় যান ব্রানসন। পরে স্ত্রীকে নিয়ে বিমানবন্দর ত্যাগ করেন।

এক বিবৃতিতে ব্রানসন বলেন, এই দিনটির জন্য আমার পরিবারের সদস্যরা প্রার্থনা করেছেন। যুক্তরাষ্ট্রের পথে যাত্রা করতে পেরে আমি আনন্দিত।

তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনার কেন্দ্রবিন্দুতে ছিলেন অ্যান্ড্রু ব্রানসন। ২০১৬ সালে তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জড়িত থাকার দায়ে আটক হয়েছিলেন অ্যান্ড্রু ব্রানসন নামের ওই ধর্মযাজক। তার বিরুদ্ধে সন্ত্রাসবাদ ও গুপ্তচরবৃত্তির অভিযোগ আনে আঙ্কারা। পরে তাকে দোষী সাব্যস্ত করে গৃহবন্দি রাখার নির্দেশ দেয় তুর্কি আদালত।

গুপ্তচরবৃত্তির অবিযোগ অস্বীকার করে আসছেন ব্রানসন, এই অভিযোগ প্রমাণ হলে ৩৫ বছরের কারাদণ্ড হতে পারে তার।

দীর্ঘ সময় ধরে তুরস্কে বসবাস করছেন ব্রানসন। স্ত্রী ও তিন ছেলেমেয়ে নিয়ে ইজমিরের একটি চার্চে কাজ করেন তিনি। তুর্কি কর্তৃপক্ষ তার বিরুদ্ধে দেশটির বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুর্দিস্তান ওয়ার্কাস পার্টি (পিকেকে) এবং ২০১৬ সালে এরদোয়ান সরকারের বিরুদ্ধে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জড়িত গুলেনপন্থীদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ আনে।

ব্রানসনকে আটকের পর দুই ন্যাটো মিত্র ওয়াশিংটন ও আঙ্কারার মধ্যে সম্পর্কে টানাপড়েন তৈরি হয়। একে অপরের বিরুদ্ধে নিষেধাজ্ঞাও আরোপ করে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের তথ্যমতে, দুই বছর আগের ওই ব্যর্থ অভ্যুত্থানের জন্য ২০ জন মার্কিন নাগরিককে অভিযুক্ত করেছে তুরস্ক। অ্যান্ড্রু ব্রানসন তাদেরই একজন।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম