ভিয়েতনাম যুদ্ধে নিহত মার্কিনিদের মরদেহ খুঁজে বের করবে কম্বোডিয়া

বিদেশ ডেস্ক
১৪ অক্টোবর ২০১৮, ১৪:৩৯আপডেট : ১৪ অক্টোবর ২০১৮, ১৪:৪১

এক বছর বিরতির পর ফের ভিয়েতনাম যুদ্ধে নিহত মার্কিন নাগরিকদের মরদেহের অনুসন্ধান কার্যক্রম শুরু করতে যাচ্ছে কম্বোডিয়া। যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে এ কার্যক্রম পরিচালনায় সম্মত হয়েছে দেশটি। রবিবার কম্বোডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানা গেছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

ভিয়েতনাম যুদ্ধে নিহত মার্কিনিদের মরদেহ খুঁজে বের করবে কম্বোডিয়া এক বছর আগে যুক্তরাষ্ট্র ও কম্বোডিয়ার মধ্যে উত্তেজনার প্রেক্ষিতে এই কর্মসূচি স্থগিত করা হয়। কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হান সেন পিওডব্লিউ/এমআিইএ নামে পরিচিত ওই অনুসন্ধান কার্যক্রম পরিত্যাগের ঘোষণা দিয়েছিলেন।

ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে অভিযুক্ত কিছু কানাডিয়ানকে দেশে ফেরত পাঠানোর প্রচেষ্টার জেরে তখন ওই অনুসন্ধান বন্ধের ঘোষণা আসে। ওই সময়ে ট্রাম্প প্রশাসনের পরামর্শ অনুযায়ী নিজ দেশের নাগরিকদের গ্রহণে অস্বীকৃতি জানায় কম্বোডিয়া।

কম্বোডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেট সোপহান বলেন, পুনরায় এই কর্মসূচি চালুর ব্যাপারে শুক্রবার একজন মার্কিন সিনেটর এবং প্রতিনিধি পরিষদের একজন সদস্যের কাছে চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী হান সেন। চিঠিতে তিনি পারস্পরিক সহায়তার কথা বলেছেন।

কেট সোপহান বলেন, চিঠিতে ভিয়েতনাম যুদ্ধে নিহত মার্কিন নাগরিকদের পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করা হয়।

তিনি বলেন, গত বছর এই কর্মসূচি বন্ধ হয়ে যাওয়ার আগে ৩০ বছর ধরে এই কার্যক্রম পরিচালিত হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম