খাশোগি নিখোঁজের ঘটনায় সৌদি আরবকে মিসরের সতর্কতা

বিদেশ ডেস্ক
১৫ অক্টোবর ২০১৮, ১২:০৬আপডেট : ১৫ অক্টোবর ২০১৮, ১৬:৩২
image

সৌদি ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি নিখোঁজের ঘটনায় স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে মিসর। এ ঘটনাকে যেন রাজনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টা না করা হয়, সে ব্যাপারে সৌদি আরবকে সতর্ক করে দিয়েছে তারা। মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, পরিস্থিতির ওপর নজর রেখেছে তারা।

খাশোগি নিখোঁজের ঘটনায় সৌদি আরবকে মিসরের সতর্কতা

জামাল খাশোগি একসময় সৌদি সরকারের উপদেষ্টা থাকলেও একপর্যায়ে সরকারের নানা কাজের সমালোচনা করা শুরু করেন। এরপর ২০১৭ সালে তিনি আমেরিকায় স্বেচ্ছা নির্বাসনে চলে যান। সেখানে তিনি ওয়াশিংটন পোস্টে কলামিস্ট হিসেবে কাজ করতেন। গত সপ্তাহে তিনি বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিতে তুরস্কের ইস্তাম্বুল শহরের সৌদি কন্স্যুলেটে যান। কিন্তু ভবনে প্রবেশের পর তিনি আর বের হননি।

মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘কী ঘটেছে, স্বচ্ছ তদন্তের মধ্য দিয়ে তা যথাযথভাবে উন্মোচনের ওপর জোর দিচ্ছি আমরা।’ ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ওই বিবৃতির সূত্রে জানিয়েছে, খাশোগি নিখোঁজ সংক্রান্ত ঘটনাপ্রবাহ যথাযথ গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণে রেখেছে মিসর।

সৌদি আরব অবশ্য বলছে, খাশোগি কন্স্যুলেট ভবন থেকে বের হয়ে গেছেন। তবে তুরস্কের পক্ষ থেকে এর প্রমাণ চাওয়া হলে তা সরবরাহে ব্যর্থ হয়েছে রিয়াদ। তুরস্কের দাবি, তাদের তদন্তকারীদের হাতে নিশ্চিত প্রমাণ রয়েছে কন্স্যুলেট ভবনের ভেতরে খাশোগিকে হত্যা করা হয়েছে। গত সপ্তাহে তুরস্কে আসা ১৫ সদস্যের একটি সৌদি দল এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ আঙ্কারার।

/এফইউ/বিএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম