ইরানে সামরিক কুচকাওয়াজে হামলার মূলহোতাকে হত্যার দাবি

বিদেশ ডেস্ক
১৭ অক্টোবর ২০১৮, ১২:১০আপডেট : ১৭ অক্টোবর ২০১৮, ১৫:০২

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আহওয়াজ শহরে সামরিক বাহিনীর কুচকাওয়াজে বন্দুকধারীদের হামলার মূল পরিকল্পনাকারীকে হত্যার দাবি করেছে দেশটি। ইরানের রেভ্যুলেশনারি গার্ড-আইআরজিসি বলেছে, এই হামলার মূল পরিকল্পনারী ছিলেন জঙ্গিগোষ্ঠী আইএস’র শীর্ষস্থানীয় কমান্ডার ‘আবুজোহা’। তাকে ইরাকের দিয়ালা প্রদেশে হত্যা করা হয়েছে।

ইরানে সামরিক কুচকাওয়াজে হামলার মূলহোতাকে হত্যার দাবি

মঙ্গলবার বিকালে আইআরজিসি’র জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে বলেছে, ইরাকের সরকারপন্থি আধা-সামরিক বাহিনী পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবি এক অভিযান চালিয়ে আবুজোহাকে হত্যা করেছে। অভিযানে আবুজোহার চার সহযোগীও নিহত হয়।

ইরানের আহওয়াজ শহরে গত ২২ সেপ্টেম্বর সামরিক বাহিনীর কুচকাওয়াজ চলাকালে বন্দুকধারীদের হামলায় ২৯ জন নিহত ও ৬০ জন আহত হন। হতাহতদের মধ্যে দেশটির সামরিক বাহিনীর সদস্যদের পাশাপাশি কুচকাওয়াজ দেখতে যাওয়া নারী ও শিশুরাও রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সপ্তাহ উপলক্ষে ওই প্যারেডের আয়োজন করা হয়েছিল।

আইআরজিসি'র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামাজান শরিফ ওই সময় বলেছিলেন, 'আল-আহওয়াজিয়া' নামের এক সংগঠন এই হামলা চালিয়েছে। সৌদি আরবের সমর্থনপুষ্ট গোষ্ঠীটি হামলার দায়ও স্বীকার করেছে। আহওয়াজ বিচ্ছিন্নতাবাদীরা নিজেদের আরব জাতীয়তাবাদী হিসেবে পরিচয় দেয়। সূত্র: পার্সটুডে।

/আরএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক