খাশোগি ‘হত্যা’য় গোয়েন্দা কর্মকর্তা আসিরিকে দায়ী করবে সৌদি আরব!

বিদেশ ডেস্ক
১৯ অক্টোবর ২০১৮, ১৫:২২আপডেট : ১৯ অক্টোবর ২০১৮, ১৫:২৮
image

সৌদি সাংবাদিক জামাল খাশোগি নিহত হওয়ার কথা সৌদি আরব স্বীকার করতে যাচ্ছে বলে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস আগেই আভাস দিয়েছিল। সংশ্লিষ্ট সূত্রকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমটি জানিয়েছিল, খাশোগি নিহত হওয়া নিয়ে একটি ব্যাখ্যা দাঁড় করিয়েছে সৌদি কর্তৃপক্ষ। ওই ব্যাখ্যায় দাবি করা হবে, জিজ্ঞাসাবাদের সময় এক গোয়েন্দা কর্মকর্তা ভুল করে খাশোগিকে হত্যা করেন। এবার সে কর্মকর্তার নামটিও প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সংশ্লিষ্ট আরও তিন সূত্রকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমটি জানায়, সৌদি যুবরাজের উচ্চ পর্যায়ের উপদেষ্টা মেজর জেনারেল আহমেদ আল আসিরির ওপর দায় চাপানোর পরিকল্পনা করেছে সৌদি কর্তৃপক্ষ।

খাশোগি ও মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসিত সৌদি অনুসন্ধানী সাংবাদিক জামাল খাশোগি গত ২ অক্টোবর প্রয়োজনীয় কাগজপত্র নিতে তুরস্কের ইস্তানবুল শহরের সৌদি কনস্যুলেটে প্রবেশের পর আর বের হননি। সৌদি আরব অবশ্য বলছে, খাশোগি কনস্যুলেট ভবন থেকে বের হয়ে গেছেন। তবে তুরস্কের পক্ষ থেকে এর প্রমাণ চাওয়া হলে তা সরবরাহে ব্যর্থ হয়েছে রিয়াদ। তুরস্কের দাবি, তাদের তদন্তকারীদের হাতে নিশ্চিত প্রমাণ রয়েছে কনস্যুলেট ভবনের ভেতরে খাশোগিকে হত্যা করা হয়েছে। গত সপ্তাহে তুরস্কে আসা ১৫ সদস্যের একটি সৌদি দল এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ আঙ্কারার। তুর্কি ও মার্কিন তদন্ত সূত্রে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, খাশোগি নিখোঁজের ঘটনায় সৌদি যুবরাজের সংশ্লিষ্টতা থাকার আশঙ্কা প্রবল হয়ে উঠেছে। আন্তর্জাতিক চাপের মুখে খাশোগির নিখোঁজ নিয়ে নিজেরা একটি তদন্ত করবে বলে জানায় সৌদি আরব।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রকে উদ্ধৃত করে নিউ ইয়র্ক টাইমস বলছে, তদন্ত শেষে খাশোগি নিহত হয়েছেন বলে স্বীকার করার পরিকল্পনা করেছে সৌদি আরব। আর এ হত্যাকাণ্ডের দায় চাপানো হবে সৌদি আরবের শীর্ষস্থানীয় গোয়েন্দা কর্মকর্তা মেজর জেনারেল আহমেদ আল আসিরির ওপর। বলা হবে, খাশোগিকে আটক করে সৌদি আরবে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য যুবরাজ মোহাম্মদের মৌখিক অনুমোদন ছিল। তবে আসিরি তার সে নির্দেশনা বুঝতে পারেননি এবং খাশোগিকে সৌদি আরবে ফিরিয়ে না নিয়ে তাকে হত্যা করা হয়।

জেনারেল আসিরি
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, এ ব্যাখ্যার মধ্য দিয়ে দুইটি বিষয় প্রতিষ্ঠা করতে চাইবে সৌদি আরব। একটি হলো, এ হত্যাকাণ্ড নিয়ে একটি বিশ্বাসযোগ্য ব্যাখ্যা যেমন তারা হাজির করতে পারবে, তেমনি সৌদি আরবের ওপর থেকে সন্দেহের দৃষ্টি সরিয়ে নেওয়া যাবে।

জেনারেল আসিরি একসময় ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক অভিযানের মুখপাত্র হিসেবে নিয়োজিত ছিলেন। তিনি সৌদি যুবরাজের খুব ঘনিষ্ঠ।

এদিকে সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করা হয়েছে বলে বিশ্বাস করতে শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খাশোগির অন্তর্ধানের ঘটনায় এতোদিন সৌদি আরবের পক্ষে সাফাই গাইলেও বৃহস্পতিবার (১৮ অক্টোবর) ট্রাম্প সাংবাদিকদের বলেন,খাশোগি মৃত বলেই আশঙ্কা তারা। এ সাংবাদিককে হত্যার নির্দেশ যদি সৌদি নেতৃত্ব দিয়ে থাকে তবে তাদেরকে চরম পরিণতি বরণ করতে হবে বলে হুঁশিয়ার করেছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়,মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও রিয়াদ ও আঙ্কারা থেকে ফিরে তদন্তের বিস্তারিত জানানোর পর এমন অবস্থান জানিয়েছেন ট্রাম্প।

/এফইউ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম