সিরিয়ায় মার্কিন জোটের বিমান হামলায় ২২ জন নিহত

বিদেশ ডেস্ক
২০ অক্টোবর ২০১৮, ২২:৫৬আপডেট : ২০ অক্টোবর ২০১৮, ২২:৫৮

সিরিয়ার পশ্চিমাঞ্চলের দেইর ইজ জোর প্রদেশের মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় কমপক্ষে ২২ বেসামরিক লোক নিহত হয়েছে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

সিরিয়ায় মার্কিন জোটের বিমান হামলায় ২২ জন নিহত

খবরে বলা হয়, শুক্রবার জুমার নামাজের সময় দেইর ইজ জোর প্রদেশের আল সুসাহ শহরের একটি মসজিদ লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এতে ১৬ জন নিহত হয়। এছাড়া হাজিন শহরের একটি ধর্মীয় প্রতিষ্ঠানে আরেকটি হামলায় আরও ৬ জন নিহত হয়।

হাজিন শহরে প্রায় কুর্দি মিলিশিয়া ও আইএসের মধ্যে সংঘর্ষ হচ্ছে। গত বুধবার থেকে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় সেখানে ৬৫ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে। বৃহস্পতিবার আল সুসাহ শহরের আম্মার বিন ইয়াসির মসজিদে বিমান হামলায় দুই শিশুসহ ৩০ বেসামরিক মানুষ নিহত হয়।  একই শহরে বুধবারের হামলায় ১৩ জন নিহত হয়।

বর্তমানে আইএস দেইর ইজ জোর প্রদেশের হাজিন, আল সুসাহ, আল সাফাহ শহরসহ আল মুহাসান ও বু খাতের গ্রামাঞ্চল দখল করে রেখেছে। কুর্দি মিলিশিয়া এসব স্থান থেকে আইএসকে উচ্ছেদ করার জন্য অভিযান চালাচ্ছে। মার্কিন ও ফরাসি সেনাদের সহায়তায় তারা হাজিন শহরের দখল নিতে বর্তমানে অভিযান চালাচ্ছে।

দেইর ইজ জোর প্রদেশে বর্তমানে প্রায় আড়াই হাজার আইএস সদস্য রয়েছে। তাদের মধ্যে প্রায় এক হাজারই রয়েছে হাজিন শহরে।

/আরএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম