সৌদি কনস্যুলেটের আরও ২৮ কর্মীকে জিজ্ঞাসাবাদে পরোয়ানা জারি

বিদেশ ডেস্ক
২২ অক্টোবর ২০১৮, ১৪:২৬আপডেট : ২২ অক্টোবর ২০১৮, ১৪:২৯

সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের তদন্তের অংশ হিসেবে ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে  কর্মরত আরও ২৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য পরোয়ানা জারি করেছে তুরস্ক। এই ২৮ জনের মধ্যে তুর্কি নাগরিক ছাড়াও বিদেশি নাগরিকও রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য সোমবার তাদের হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তুর্কি সংবাদমাধ্যম টিআরটি’র রবিবার এ খবর জানিয়েছে।

সৌদি কনস্যুলেটের আরও ২৮ কর্মীকে জিজ্ঞাসাবাদে পরোয়ানা জারি

শুক্রবার মধ্যরাতে সৌদি আরবের পক্ষ থেকে প্রথমবারের মতো স্বীকার করা হয়, গত ২ অক্টোবর ইস্তানবুলের কনস্যুলেটে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে খুন হন সৌদি সাংবাদিক জামাল খাশোগি। তবে তুরস্কের কর্তৃপক্ষ সৌদি আরবের এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয়।  তাই বিষয়টি নিয়ে আরও তদন্ত করার জন্য সৌদি কনস্যুলেটে কর্মরত আরও ২৮ কর্মীকে জিজ্ঞাসাবাদ করতে চান ইস্তানবুলের চিফ প্রসিকিউটর।

তুরস্কের ইংরেজি টেলিভিশন চ্যানেল টিআরটি’র খবরে বলা হয়, ইস্তানবুলের চিফ প্রসিকিউটর এর আগে সৌদি কনস্যুলেটের কয়েকজন তুর্কি কর্মীকে জিজ্ঞাসাবাদ করেছিলেন। তারা জানিয়েছিলেন, খাশোগি নিখোঁজ হওয়ার দিন আকস্মিকভাবে তাদের কাজে যেতে নিষেধ করা হয়েছিল। তাই তারা সেদিন সৌদি কনস্যুলেটে যাননি। এবার নতুন করে আরও ২৮ জন কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য পরোয়ানা জারি করেছেন চিফ প্রসিকিউটর। এই ২৮ জনের মধ্যে তুর্কি নাগরিক ছাড়াও বিদেশি নাগরিকের নামও রয়েছে। দূতাবাসটিতে তুর্কি নাগরিকের বাইরে বেশিরভাগই কর্মীই সৌদি আরবের নাগরিক।

টিআরটি রবিবার একটি নতুন ভিডিও প্রকাশ করেছে। নিরাপত্তা ক্যামেরা থেকে পাওয়া ওই ভিডিওতে দেখা যায়, ২ অক্টোবর কনস্যুলেটে ঢোকার আগে খাশোগি একটি পুলিশ ব্যরিকেডে পড়েন। কনস্যুলেট ভবনের দিকে যাওয়ার আগে তাকে তল্লাশি করা হচ্ছে।

সৌদি আরবের কঠোর সমালোচনাকারী জামাল খাশোগি গত ২ অক্টোবর প্রয়োজনীয় কাগজপত্র নিতে তুরস্কের ইস্তানবুল শহরের সৌদি কনস্যুলেটে প্রবেশের পর আর বের হননি। সৌদি আরব প্রথমে দাবি করেছিল, খাশোগি কনস্যুলেট ভবন থেকে বের হয়ে গেছেন। তবে তুরস্কের পক্ষ থেকে এর প্রমাণ চাওয়া হলে তা সরবরাহে ব্যর্থ হয় রিয়াদ। পরে শুক্রবার তারা খাশোগি খুন হওয়ার বিষয়টি স্বীকার করে।

/আরএ/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম