জনগণ চাইলে আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রী হবেন: মাহাথির

বিদেশ ডেস্ক
২২ অক্টোবর ২০১৮, ১৮:৪৮আপডেট : ২২ অক্টোবর ২০১৮, ২০:১৮

মালয়েশিয়ার জনগণ চাইলে আনোয়ার ইব্রাহিমই পরবর্তী প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য করেছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। তিনি বলেন, ‘একদিন তো আমাকে পদ ছাড়তেই হবে। কিন্তু আমার উত্তরসূরী কে হবেন, তা তো আমি এখন বলতে পারছি না।’

মাহাথির মোহাম্মদ গত মে মাসের নির্বাচনে মালয়েশিয়ার সাবেক ও বর্তমান প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের নেতৃত্বে আনোয়ার ইব্রাহিমের দল জয়লাভ করে। নির্বাচনে জোট গঠনের প্রধান শর্ত ছিল, বিজয়ী হলে মাহাথির আনোয়ার ইব্রাহিমকে কারাগার থেকে মুক্ত করবেন, আর দুই বছর পর তাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়ে নিজে অবসর নেবেন। ওই প্রতিশ্রুতির আইনগত বৈধতা দেওয়ার জন্য আনোয়ার ইব্রাহিমের পার্লামেন্টের সদস্যপদ দরকার। তাই তাকে উপনির্বাচনে অংশ নেওয়ার সুযোগ করে দিতে নিজ দলের একজন এমপি পদত্যাগ করেন।

সোমবার বিকারা মিন্দা সিনার হারিয়ান ফোরামে মাহাথির বলেন, ‘আমি অবশ্যই একদিন চলে যাবো এবং আমার জায়গায় অন্য কেউ আসবেন। জনগণ যদি আনোয়ার ইব্রাহিমকে চান, তবে তাকে প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার অধিকার রয়েছে তাদের।’

সাবেক মিডিয়া প্রিমা চেয়ারম্যান তান শ্রী জোহান জাফরের আয়োজনে অনুষ্ঠিত ওই সম্মেলনে মাহাথির আরও বলেন, ‘আমি নিশ্চয়তা নিয়ে বলতে পারছি না। আমি শুধু কথা দিতে পারি যে আমার পদত্যাগের পর আনোয়ার দায়িত্ব নিবেন। কিন্তু সেই সিদ্ধান্ত জনগণকেই নিতে হবে।

/এমএইচ/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম