যৌথ সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া ও পাকিস্তান

বিদেশ ডেস্ক
২২ অক্টোবর ২০১৮, ২১:১৫আপডেট : ২২ অক্টোবর ২০১৮, ২১:২১

যৌথ সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া ও পাকিস্তান। ‘ধ্রুজবা’ নামের ওই মহড়ায় অংশ নিতে সোমবার একটি রুশ সেনাবহর পাকিস্তানে এসে পৌঁছায়। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

যৌথ সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া ও পাকিস্তান

প্রতিবেদনে বলা হয়, রুশ শব্দ ধ্রুজবা এর অর্থ বন্ধুত্ব। এই মহড়ায় নজর রাখছে যুক্তরাষ্ট্র ও ভারত। পাকিস্তানি সেনাবাহিনীর মুখপাত্র আসিফ গফুর বলেন, দুই সপ্তাহব্যাপী এই মহড়া শেষ হবে আগামী ৪ নভেম্বর।

২০১৪ সালে ইসলামাবাদের ওপর থেকে দীর্ঘদিনের অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করে মস্কো। ১৯৭৯ সালে সোভিয়েত অভিযানের সময় এই নিষেধাজ্ঞা জারি করেছিল রাশিয়া। ২০১৪ সালের দুই দেশের প্রতিরক্ষা ‍চুক্তির পর এই নিয়ে তৃতীয়বারের মতো সামরিক মহড়া করছে দুই দেশ। ২০১৬ সালে পাকিস্তানে হয়েছিলো প্রথম মহড়া। আর ২০১৭ সালে রাশিয়াতে অনুষ্ঠিত হয় দ্বিতীয়টি।

সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া ও পাকিস্তান সামরিক সহযোগিতা বৃদ্ধি করেছে। গত বছর ১৫ কোটি ৩০ লাখ ডলারে রাশিয়ার কাছ থেকে চারটি এমআই-৩৫ হেলিকপ্টার কিনেছে পাকিস্তান। বাণিজ্যের জন্য রাশিয়াকে গোয়াদর বন্দর ব্যবহারের অনুমতিও দিয়েছে পাকিস্তান। বিনিময়ে চমন সীমান্তের সঙ্গে একটি রেলওয়ে তৈরি করবে রাশিয়া।

/এমএইচ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম