সিআইএ'র নজর হত্যাকাণ্ডের অডিওতে

বিদেশ ডেস্ক
২৪ অক্টোবর ২০১৮, ১০:৫৬আপডেট : ২৪ অক্টোবর ২০১৮, ১৪:৩৩



তুরস্কের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু না জানানো হলেও সে দেশের সংবাদমাধ্যমগুলো এরইমধ্যে নিশ্চিত করেছে, সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের সময়কার এক গুরুত্বপূর্ণ অডিও আলামত হাতে পেয়েছে আঙ্কারা। ধারণা করা হচ্ছে, ওই অডিও সূত্রেও হত্যাকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে তারা। এবার মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ খাশোগি  হত্যাকাণ্ডের সেই অডিওটির ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছে। হত্যা রহস্য উন্মোচনে বর্তমানে তুরস্কে অবস্থান করছেন সিআইএ’র পরিচালক জিনা হাসপেল। তার সফরের সঙ্গে সংশ্লিষ্ট চারটি সূত্রের বরাত দিয়ে  ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওই অডিও রেকর্ডিংটি শুনতে চেয়েছেন হাসপেল।

সিআইএ প্রধান জিনা হাসপেল

 

খাশোগি হত্যার প্রায় তিন সপ্তাহ পর সোমবার তুরস্কে যান হাসপেল। তিনি রওনা হওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সংগৃহীত প্রমাণাদি যুক্তরাষ্ট্রের সঙ্গে বিনিময় করতে তুরস্কের প্রতি আহ্বান জানান। তুর্কি তদন্তকারীরা সে দেশের সংবাদমাধ্যমকে জানিয়েছেন, খাশোগির হাতে সর্বাধুনিক ‘অ্যাপেল ওয়াচ’ ছিল। আর এ ওয়াচের মাধ্যমে সৌদি কনস্যুলেটে তাকে নির্যাতন এবং হত্যার মুহূর্তের অডিও রেকর্ড তার ফোন এবং আইক্লাউডে পৌঁছে গিয়েছিল। এই ফোন ও আইক্লাউড তিনি কনস্যুলেটের বাইরে অপেক্ষমাণ তার বাগদত্তার কাছে রেখে গিয়েছিলেন। এসব রেকর্ড তার বাগদত্তার হাত থেকে তুর্কি তদন্তকারীদের কাছে পৌঁছায়। খাশোগির অন্তিম মুহূর্তের ওই অডিও রেকর্ডিং বিশ্লেষণ করে বলা হয়, মাত্র সাত মিনিটের মধ্যে সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়। তুর্কি সরকারের কাছে সিআইএ এই অডিওটিউ দেখতে চেয়েছে কিনা, তা নিশ্চিত নয়। তবে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হাসপেল তুর্কি কর্তৃপক্ষকে অডিও রেকর্ডিং সরবরাহ করার অনুরোধ করেছেন।

তুরস্কের হাতে থাকা অডিও রেকর্ডিং পুরোপুরি শুনেছেন এমন এক তুর্কি সূত্র দাবি করেছে, দূতাবাসে ঢোকার পর কনসাল জেনারেলের অফিস থেকে খাশোগিকে টেনেহিঁচড়ে কনসাল জেনারেলের পড়ার ঘরে নিয়ে যাওয়া হয়। ওই সময় খাশোগি চিৎকার করতে থাকেন। কিছুক্ষণ পর তার চিৎকার বন্ধ হয়ে যায়। কারণ, তাকে চেতনানাশক কিছু দেওয়া হয়েছিল। এরপর খাশোগিকে হত্যা করে লাশ টুকরো টুকরো করা হয়। পশ্চিমা নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে খাশোগিকে হত্যার সময়কার অডিও পাওয়ার কথা জানা গেছে। খবরে দাবি করা হয়েছে, তুরস্কের কাছে ওই অডিও রেকর্ডিং রয়েছে। তবে যুক্তরাষ্ট্র বা সহযোগী সংস্থা অডিও রেকর্ডটি শোনার সুযোগ পাননি। কর্মকর্তারা আরও বলেন, যুক্তরাষ্ট্র এই ঘটনার তদন্ত করলেও তাদের কাছে ঘটনার তেমন প্রমাণ নেই। তারা মূলত এই হত্যাকাণ্ডে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভূমিকা কী ছিল তা জানার চেষ্টা করছেন।

মঙ্গলবার সকালে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, জামাল খাশোগিকে পূর্ব-পরিকল্পিত ও নিষ্ঠুরভাবে হত্যার শক্তিশালী প্রমাণ রয়েছে। হত্যাকাণ্ডে অংশ নেওয়া সৌদি হিট স্কোয়াড সদস্যদের তুরস্কে বিচারের দাবিও জানান তুর্কি প্রেসিডেন্ট। তিনি দাবি করেন, খাশোগির লাশ কোথায় এবং কে এই অভিযানের নির্দেশ দিয়েছে এই বিষয়ে সৌদি আরবকে জবাব দিতে হবে।

/আরএ/বিএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম