অ্যাডিনো ভাইরাস সংক্রমণে নিউ জার্সিতে ৬ শিশুর মৃত্যু

বিদেশ ডেস্ক
২৪ অক্টোবর ২০১৮, ১৫:৩২আপডেট : ২৪ অক্টোবর ২০১৮, ১৫:৪১

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অ্যাডিনো ভাইরাস সংক্রমণে ছয় শিশুর মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়েছে আরও ১২ জন। শহরের হ্যাসকেলের এক পুনবার্সন কেন্দ্রে এই রোগ ছড়িয়ে পড়ে। রাজ্যের স্বাস্থ্য দফতরকে উদ্ধৃত করে এই খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

অ্যাডিনো ভাইরাস সংক্রমণে নিউ জার্সিতে ৬ শিশুর মৃত্যু

এই ভাইরাসের কারণে প্রথমে হালকা অসুস্থতা দেখা দেয়। ঠান্ডা-জ্বর হয়। বিশেষ করে শিশুদের মধ্যেই এটি বেশি সংক্রমিত হয়। অল্প বয়স্ক ছেলেমেয়েদের মধ্যে ভাইরাসটি এলোইউওনিতে পৌঁছতে পারে, নিউমোনিয়া হতে পারে।

নিউ জার্সির স্বাস্থ্য দফতরের মুখপাত্র নিকোল কিরগান বলেন, আক্রান্তদের মধ্যে বেশিরভাগই ১৮ বছরের নিচে। তবে হেলথ ইন্সুরেন্স ও অ্যাকাউন্টিবিলিটি আইনের কারণে তাদের নির্দিষ্ট বয়স জানানো হচ্ছে না।

ওয়ানাকু সেন্টার ফর নার্সিং অ্যান্ড রিহ্যাবিলিটে থেকে এক বিবৃতিতে পেডিয়াট্রিক ইউনিটে অ্যাডিনোভাইরাস পাওয়ার পর স্বাস্থ্য সংস্থাগুলোকে জানানো হয়। তাদেরকে সবরকম সহায়তা করা হবে।

সেন্টারটিকে নতুন কোনও রোগী ভর্তি না করার পরামর্শ দেওয়া হয়েছে। রাজ্যের স্বাস্থ্য দফতরের কমিশনার ড. শেরিফ এলনাহাল বলেন, সেন্টারটিতে এই রোগ ছড়িয়ে পড়লে দুর্ভাগ্যজনকভাবে কয়েকজনের মৃত্যু হয়। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি।

মঙ্গলবার কেন্দ্রটি পরিদর্শন করেন স্বাস্থ্য দফতরের কর্মকর্তারা। তারা জানান, সেখানে পরিচ্ছন্নতা নিয়ে কাজ করা হচ্ছে। এখন পর্যন্ত হাল ধোয়ার বিষয়ে তারা সামান্য ঘাটতি পেয়েছেন।

নিউ জার্সির গভর্নর ফিল মারফি বলেন, ‘স্বাস্থ্য দফতর সক্রিয়ভাবে নজরদারি করে যাবে। শিশুদের মৃত্যুর ঘটনায় আমি ব্যথিত।’

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম