যুক্তরাষ্ট্রে ‘উইমেন মার্চ’ এর ভুয়া ফেসবুক ইভেন্ট খুলছেন বাংলাদেশিরা!

বিদেশ ডেস্ক
২৪ অক্টোবর ২০১৮, ২০:০০আপডেট : ২৪ অক্টোবর ২০১৮, ২০:০৭

যুক্তরাষ্ট্রে নারী অধিকার নিয়ে আয়োজিত এক সমাবেশকে ঘিরে বেশ কিছু ভুয়া ইভেন্ট খোলা হয়েছে। আর এই ইভেন্টগুলোর বেশিরভাগই চালানো হচ্ছিলো বাংলাদেশ থেকে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর এক অনুসন্ধান থেকে এই তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রে ‘উইমেন মার্চ’ এর ভুয়া ফেসবুক  ইভেন্ট খুলছেন বাংলাদেশিরা!

 

৪০ লাখের বেশি মানুষের অংশগ্রহণে ২০১৭ সালে আয়োজিত প্রথম উইমেনস মার্চ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আন্দোলনের ইতিহাসে একটি মাইলফলক হয়ে আছে। ২০১৯ সালের জানুয়ারিতেও আরেকটি উইমেনস মার্চ করার পরিকল্পনা রয়েছে আয়োজকদের। এর মূল তারিখ ১৯ জানুয়ারি। তবে ২০ জানুয়ারি তারিখ দিয়ে অসংখ্য ইভেন্ট খোলা হচ্ছে। আর এর অনেকগুলো পরিচালনা করা হচ্ছে বাংলাদেশ থেকে। 

রুবি সিনেরিস নামে এক অধিকারকর্মী প্রথম এই ভুয়া ইভেন্টগুলোর খোঁজ পান। তারপর নিজেই নেমে যান অনুসন্ধারে। প্রথমে তিনি খেয়াল করেন যে ইভেন্ট পেজ থেকে হাস্যরসাত্মক পোস্ট করা হচ্ছিলো। তখনই সন্দিহান হয়ে ওঠেন তিনি। এরপর খোঁজ নিয়ে দেখেন যে ইভেন্টে ভুল তারিখ দেওয়া।

সিনেরিশ বলেন, এভাবেই রিপাবলিকান কিংবা রুশরা আমাদের যোগাযোগ বিঘ্নিত করছে। রাজনীতিকীকরণ করছে। তবে সিএনএন এর প্রতিবেদনে বলা হয়, এই পেজগুলো রাশিয়া কিংবা রিপাবলিকানরা চালাচ্ছে না। বরং বাংলাদেশ থেকে চালানো হচ্ছে ইভেন্টগুলো। আর এর উদ্দেশ্য মূলত টি-শার্ট বিক্রি।

এই উদ্দেশ্যে উইমেন মার্চ নিয়ে প্রায় ১৭০০ ফেসবুক পেজ খোলা হয়। বেশিরভাগেরিই কোনও ফলোয়ার ছিলো না। কিন্তু কিছু কিছু ভুয়া পেজে ২০ হাজারেরও বেশি অংশগ্রহণকারী ছিলো।    কোনো কোনো পেইজে ১০ হাজার, কোনোটিতে ২০ হাজার মানুষ উইমেনস মার্চে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

সেপ্টেম্বর আর অক্টোবরের শুরুতে এরকম ভুয়া ইভেন্ট পেইজগুলো ফেইসবুক কর্তৃপক্ষ সরিয়ে দিলেও সঙ্গে সঙ্গেই খোলা হচ্ছে নতুন পেইজ।

সিএনএন জানায়, বাংলাদেশ থেকে খোলা গ্রুপগুলোর উদ্দেশ্য রাজনৈতিক নয় বরং ব্যবসায়িক। তারপরও এটা মূল আয়োজনকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে ধারণা আয়োজকদের। সিনেরিখ বলেন, ‘এর নেতিবাচক প্রভাব রয়েছে। অংশগ্রহণকারীরা ভুল দিনে যেতে পারেন কিংবা অংশ নাও নিতে পারেন। তিনি বলেন, ভুয়া ইভেন্টের ফাঁদে যারা পড়ছেন, তারা আসল কর্মসূচিতে যাচ্ছেন না। এক দিকে তার মধ্যে ক্ষোভ তৈরি হয়, অন্যদিকে ঐক্যের বদলে বিভ্রান্তি তৈরি হয়।

/এমএইচ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি