রাজনীতিবিদদের আরও দায়িত্বশীল হতে বললেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
২৫ অক্টোবর ২০১৮, ০৯:০০আপডেট : ২৫ অক্টোবর ২০১৮, ০৯:০৬

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বাড়িতে বিস্ফোরক পাঠানোর ঘটনা নিয়ে রাজনীতিবিদদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প।  বুধবার রাতে উইসকনসিনে এক র‌্যালিতে তিনি বলেন, রাজনীতির সঙ্গে যারা জড়িত তাদের প্রতিপক্ষর বিরুদ্ধে এমন আচরণ করা ঠিক না।

রাজনীতিবিদদের আরও দায়িত্বশীল হতে বললেন ট্রাম্প মঙ্গলবার ওবামা ও হিলারি ক্লিনটনের বাড়ির ঠিকানায় পাঠানো এক পার্সেল থেকে  ‘বিস্ফোরক দ্রব্য’ এর সন্ধান পায় গোয়েন্দারা। মার্কিন কর্মকর্তারা সন্দেহজনক ওই ডিভাইস সরিয়ে নিয়েছে। এছাড়া মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর ভবনেও সন্দেহজনক বস্তু পাওয়া যায়। সেটিকে বিস্ফোরক দ্রব্য বিবেচনা করে সরিয়ে নেওয়া হয় সব কর্মীদের। এই পার্সেল কোথা থেকে পাঠানো হয়েছে তার তদন্ত শুরু করেছে সিক্রেট সার্ভিস। এর আগে সোমবার ধনকুবের জর্জ সোরেসের বাড়িতে এমন প্যাকেজ পাঠানো হয়েছিলো। .

তবে বিস্ফোরক পাঠানোর বিষয়ে প্রেসিডেন্ট নির্দিষ্ট করে ওবামা বা হিলারি কারও নাম উল্লেখ করেননি।

দোষীদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে জানিয়ে ট্রাম্প বলেন, মিডিয়ার আরও দায়িত্বশীল আচরণ করা উচিত। তিনি বলেন, ‘রাজনৈতিক প্রতিপক্ষদের ঐতিহাসিক খলনায়ক ভাবা ঠিখ নয়। কিন্তু তারপরও তাদেরকে তেমনভাবেই তুলনা করা হয়।  

 

মার্কিন সিক্রেট সার্ভিস জানায় তারা ওয়েস্‌টচেস্টারে ক্লিনটনের বাড়িতে পাঠানো একটি প্যাকেজ থেকে বিস্ফোরক দ্রব্যটি উদ্ধার করেছে। মঙ্গলবার রাতে সেটি উদ্ধার করা হয়। আর বুধবার সকালে ওয়াশিংটনে ওবামার বাড়ির ঠিকানায় পাঠানো আরেকটি বিস্ফোরক দ্রব্যের সন্ধান পান তারা। এক বিবৃতিতে তারা জানায়, তারা প্রাত্যাহিক পার্সেল অনুসন্ধান করছিলেন। সেসময় বিস্ফোরক সদৃশ ওই বস্তুর সন্ধান পাওয়া যায়। সেখানেই সেগুলো প্রতিহত করা হয়েছে। হিলারি বা ওবামা কাউকেই প্যাকেজগুলো পাঠানো হয়নি।

 

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম