রাশিয়া, চীন ও উ. কোরিয়া সফরে যাচ্ছেন কিউবার প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
২৫ অক্টোবর ২০১৮, ১১:০০আপডেট : ২৫ অক্টোবর ২০১৮, ১৮:৩৫

দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো রাশিয়া, চীন ও উত্তর কোরিয়া, ভিয়েতনাম ও লাওস সফরে যাচ্ছেন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়ান কানেল। বুধবার এ কথা জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ। তিনি বলেন, নভেম্বরের এই সফরে কিছু পশ্চিম ইউরোপীয় দেশেও যাবেন প্রেসিডেন্ট। তবে সফর নিয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

রাশিয়া, চীন ও উ. কোরিয়া সফরে যাচ্ছেন কিউবার প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকে ‍কিউবার সঙ্গে পুনরায় সম্পর্কের অবনতি হতে শুরু করে যুক্তরাষ্ট্রের। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময় অর্ধশতাব্দীর বৈরিতা ঘুচতে শুরু করেছিল দুই দেশের।

সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও সম্পর্কের উন্নতি হয়েছে কিউবার। দেশটির ওপর থেকে সব নিষেধাজ্ঞাও তুলে নিয়েছে ইইউ।

চলতি বছর এপ্রিলে রাউল ক্যাস্ত্রোর কাছ থেকে প্রেসিডেন্টের দায়িত্ব নেন দিয়াজ ক্যানেল। প্রথমেই তিনি প্রতিবেশী দেশ ভেনেজুয়েলা সফর করেন। এরপর সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যান যুক্তরাষ্ট্রে।

চীন ও ভিয়েতনাম কিউবার সবচেয়ে বড় বাণিজ্যিক মিত্র। আর গত দুই বছরে বাণিজ্য বেড়েছে রাশিয়ার সঙ্গে। বিশেষ করে সামরিক সম্পর্ক জোরদার হয়েছে দুই দেশের।

তবে উত্তর কোরিয়া কিংবা লাওসের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ততটা জোরালো নয় কিউবার। তারপরও তাদের সঙ্গে দৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে কিউবার।

/এমএইচ/এমওএফ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম