‘বোমা সদৃশ বস্তু’র রহস্য উদঘাটনে ফ্লোরিডায় পোস্ট অফিস তল্লাশিতে এফবিআই

বিদেশ ডেস্ক
২৬ অক্টোবর ২০১৮, ১০:১৭আপডেট : ২৬ অক্টোবর ২০১৮, ১০:২৬

যুক্তরাষ্ট্রের বিশিষ্ট নাগরিকদের কাছে পাঠানো ‘বোমা সদৃশ বস্তু’র রহস্য উদঘাটনে ফ্লোরিডায় একটি পোস্ট অফিস তল্লাশি করেছে সংস্থাটির গোয়েন্দা সংস্থা এফবিআই। মিয়ামির ওপা লোকার ওই পোস্ট অফিসের সিকিউরিটি ফুটেজও পরীক্ষা করা হয়েছে। তল্লাশি চালিয়েছে বোম স্কোয়াডও। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

‘বোমা সদৃশ বস্তু’র রহস্য উদঘাটনে ফ্লোরিডায় পোস্ট অফিস তল্লাশিতে এফবিআই গত এক সপ্তাহে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, হলিউড অভিনেতা রবার্ট ডি নিরোর মতো ব্যক্তিত্বের ঠিকানায় এই ‘বোমা সদৃশ বস্তু’ পাঠানো হয়েছিলো।  এখন পর্যন্ত মোট আটজন ট্রাম্প সমালোচককে কে এই পার্সেল পাঠানো হয়েছে। সবগুলোই প্রতিহত করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা, হতাহতের কোনও ঘটনা ঘটেনি।  

মার্কিন কর্মকর্তারা জানান, অন্তত একটি পার্সেল ফ্লোরিডা থেকে পাঠানো হয়েছিলো। তবে তল্লাশির ব্যবাপারে বিস্তারিত কিছু প্রকাশ করেনি এফবিআই।  বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে নিউ ইয়র্ক পুলিশ কমিশনার জিম ও নিল বলেন, জনসাধারণের কাছ থেকে পাওয়া তথ্য নিয়েও তারা তদন্ত করছেন। তিনি বলেন, ‘আমরা প্রতি ঘণ্টায় নতুন রহস্য উদঘাটন করছি।’ ডেপুটি কমিশনার জন মিলার বলেন, ‘আমরা খেয়াল রাখছি প্যাকেজগুলো কোথায় যাচ্ছে।’

এর আগে মার্কিন স্বরাষ্ট্র ও জননিরাপত্তা মন্ত্রী (হোমল্যান্ড সিকিউরিটি) কার্স্টেন নিলসেনও নিশ্চিত করেছিলেন যে ফ্লোরিডা থেকেই কয়েকটি পার্সেল পাঠানো হয়েছিলো।  

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, যাদের কাছে ওই বোমা সদৃশ বস্তু পাঠানো হয়েছিলো তারা সবাই ট্রাম্পের সমালোচনক। সাবেক ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব ছাড়ার পর থেকে ট্রাম্পের সমালোচনা করে আসছেন। ট্রাম্পের সমালোচনা করায় অভিনেতা রবার্ট ডিনিরোকে টনি অ্যাওয়ার্ডে দাঁড়িয়ে সম্মান জানানো হয়।

তবে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প ও হোয়াইট হাউস কর্মকর্তারা।  তারা এই ঘটনার জন্য মিডিয়াকে দোষারোপ করেন। তাদের দাবি, ‍যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এই উত্তপ্ত পরিস্থিতির জন্য মিডিয়াই দায়ী।

এক টুইটে ট্রাম্প বলেন, ‘আমাদের সমাজের এত ক্রোধ ও ক্ষোভের কারণ হচ্ছে মিডিয়া। মূলধারার সংবাদমাধ্যমগুলো ভুল সংবাদ পরিবেশন করে উষ্কে দিচ্ছে। আমি একে ফেক নিউজই বলতে চাই।’ তিনি বলেন, ‘এর মাত্রা এখন ভয়াবহ আকার ধারণ করেছে। মিডিয়াকেই এটি সমাধান করতে হবে।’

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম