ইহুদি উপাসনালয় পরিদর্শন সত্ত্বেও পিটসবার্গে প্রত্যাখ্যাত ট্রাম্প

বিদেশ ডেস্ক
৩১ অক্টোবর ২০১৮, ১৭:৪৬আপডেট : ৩১ অক্টোবর ২০১৮, ১৭:৫৯

পিটসবার্গে হামলার শিকার হওয়া ইহুদি উপাসনালয় পরিদর্শন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প ছাড়াও তার ইহুদি জামাতা জ্যারেড কুশনার আর খ্রিস্টান থেকে ইহুদি ধর্মে রূপান্তরিত কন্যা ইভানকা ট্রাম্প সে সময় মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ছিলেন। মঙ্গলবার ওই উপাসনালয় পরিদর্শনকালে হামলায় হতাহতদের জন্য শোক ও সমবেদনা জানিয়েছেন ট্রাম্প। তবে একই সময়ে সেখানে অনুষ্ঠিত নিহতদের শেষকৃত্যে প্রত্যাখ্যাত হয়েছেন তিনি। ঘটনার নেপথ্যে যে বিদ্বেষ, তার জন্য তাকেই দায়ী করা হয়েছে।

ইহুদি উপাসনালয় পরিদর্শন সত্ত্বেও পিটসবার্গে প্রত্যাখ্যাত ট্রাম্প






শনিবার যুক্তরাষ্ট্রের পিটসবার্গে ‘ট্রি অব লাইফ’ নামের ইহুদি উপাসনালয়ে হামলা চালানোর সময় হামলাকারী রবার্ট বাউয়ার্স চিৎকার করে বলছিলেন, ‘সব ইহুদিকে মরতে হবে’। বিশেষ অনুষ্ঠান চলাকালে সিনাগগে প্রার্থনারত ইহুদিদের ওপর চালানো এই হামলায় ১১ জন নিহত হয়েছেন। সোমবারই হোয়াইট হাউস জানায়, পিটসবার্গ সম্প্রদায়কে সমবেদনা জানাতে ও তাদের প্রতি মার্কিন জনগণের সমর্থন ব্যক্ত করতে প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প মঙ্গলবার পেনিসেলভেনিয়ায় যাবেন।
মঙ্গলবার যখন নিহতদের প্রথম শেষকৃত্য চলছিলো, সে সময় ‘ট্রি অব লাইফ’ উপাসনালয় পরিদর্শনে আসেন ট্রাম্প। সে সময় নিজ পরিবারের ইহুদি সদস্যরা ছাড়াও ট্রাম্পের সঙ্গে ছিলেন তার অস্ত্রমন্ত্রী স্টিভেন মুনচিন। ট্রি অব লাইফ উপাসনালয়ের দায়িত্বে থাকা রাব্বি জেফরি মায়েরস তাদের স্বাগত জানান এবং উপাসনালয়ের ভেতরে নিয়ে যান। বাইরে নিহতদেরকে নিয়ে রাখা এক স্মরণিকায় ট্রাম্প ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে নিহহদের প্রত্যেকের জন্য একটি করে ছোট পাথর রাখেন তিনি।
হতাহতদের স্মরণে মঙ্গলবার স্কুইরেল হিলে জড়ো হয় হাজার হাজার মার্কিনী। রাগ ও ক্ষোভ প্রকাশ করে তারা ট্রাম্পকে এই ঘটনায় দায়ী করেন। সেসময় কাছেই এই ঘটনায় ইহুদি নেতাদের সঙ্গে বৈঠেকে ছিলেন ট্রাম্প। সে সময় লাউডস্পিকারের মাধ্যমে আয়োজকর অভিযোগ করেন, ইহুদিসহ আফ্রিকান আমেরিকান, অভিবাসী ও সমকামীদের মতো সংখ্যালঘুদের বিরুদ্ধে কথা বলেন ট্রাম্প। ট্রাম্পের উগ্র জাতীয়তাবাদ ও বিদ্বেষমূলক বক্তব্যের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি।
এর আগে পিটসবার্গের ইহুদি নেতারা বলেন, তারা চান না শ্বেতাঙ্গ জাতীয়তাবাদের প্রতি সমর্থন ত্যাগ করার আগ পর্যন্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের শহরে আসুক। সংখ্যালঘুদের বিরুদ্ধে তার বিদ্বেষী বক্তব্যের প্রেক্ষাপট তুলে ধরে লেখা এক খোলা চিঠিতে তারা এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এই ইহুদি নেতাদের মধ্যে শনিবার হামলার শিকার ইহুদি উপাসনালয় দ্য ট্রি অব লাইফ সিনাগগের সাবেক সভাপতি লায়নেট লেডারম্যনও রয়েছেন। হামলার নেপথ্যে ট্রাম্পের সংখ্যালঘুবিরোধী মনোভাবের স্পষ্ট সমর্থন রয়েছে বলে অভিযোগ তাদের।
হামলার ঘটনায় গ্রেফতার রবার্ট বাউয়ার্সের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট পর্যবেক্ষণ করে তাকে ইহুদি বিদ্বেষী বলে ধারণা করা হচ্ছে। সামাজিক যোগাযোগের সাইট গ্যাব’য়ে দেওয়া পোস্টে বাউয়ার্স লিখেছে, ‘ইহুদিরা শয়তানের সন্তান’। ডানপন্থী উগ্রবাদীদের মধ্যে ফেসবুকের মতো জনপ্রিয় এই মাধ্যমে নিজের অ্যাকাউন্টে বাউয়ার্স সুপরিচিত নয়া নাৎসি প্রতীক ও কোড ব্যবহার করেছে। পরে তার অ্যাকাউন্ট সরিয়ে নেয় সামাজিক যোগাযোগের সাইটটি। বাউয়ার্স ট্রাম্পের প্রতি অভিযোগ এনে বলেছিলেন, তিনি ইহুদিদের থামানোর জন্য যথেষ্ট শক্তিশালী পদক্ষেপ নিচ্ছেন না।

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম