‘ফাদার অব তালেবান’ মওলানা সামিউল হক নিহত

বিদেশ ডেস্ক
০২ নভেম্বর ২০১৮, ২২:৩৭আপডেট : ০৩ নভেম্বর ২০১৮, ১৪:১৭
image

শুক্রবার (২ নভেম্বর) পাকিস্তানে জমিয়তে উলেমা-ই-সামির প্রধান মওলানা সামি উল হক ছুরিকাঘাতে মৃত্যুবরণ করেছেন। রাজনৈতিক মহলে তার পরিচয় ছিল ‘ফাদার অব তালেবান’ হিসেবে। তিনি পাকিস্তানের সাবেক সিনেট সদস্য। রাওয়ালপিন্ডিতে তার হত্যাকাণ্ডের শিকার হওয়ার কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, আসিয়া বিবিকে নিয়ে পাকিস্তানে চলতে থাকা অস্থিরতাকে আরও বাড়িয়ে দিয়েছে মওলানা সামি উল হকের হত্যাকাণ্ড। ‘ফাদার অব তালেবান’ মওলানা সামিউল হক নিহত

নিহতের ছেলে মওলানা হামি উল হক সাংবাদিকদের জানিয়েছেন, আসিয়া বিবির মৃত্যুদণ্ড রহিত করে রায় ঘোষণার পর থেকে শুরু হওয়া বিক্ষোভে তার পিতাও যোগ দিচ্ছিলেন। তার হৃদরোগ ছিল। বার্ধক্যের কারণে শুক্রবার বাসায় বিশ্রাম নিতে ফেরেন তিনি। তার গাড়ির চালক আধা ঘণ্টার জন্য বাড়ির বাইরে গিয়েছিল। ফিরে এসে দেখে সামিউল হকের রক্তাক্ত মৃতদেহ পড়ে রয়েছে।

ইসলামাবাদের ডেপুটি কমিশনার টুইটারে লিখেছেন, ‘মওলানা সামি উল হককে হত্যা করা হয়েছে। আবপাড়া চকে কিছু প্রতিবাদ কর্মসূচি পালনের কথা জানা গেছে। সবাইকে কিছু সময়ের জন্য ঘরে থাকার অনুরোধ করা হচ্ছে। এর মধ্যে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারব।’

মওলানা সামিউল হক পেশওয়ারভিত্তিক মাদরাসা দার উল উলুম হাক্কানির প্রতিষ্ঠাতা। পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাওয়া সামিউল হকের প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা কয়েক দশক ধরে আফগান তালেবানে যোগ দিয়েছে। তিনি পাকিস্তানে ‘ফাদার অব তালেবান’ নামে পরিচিত।

মওলানা সামিউল হকের মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান শোক প্রকাশ করেছেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, সামিউল হকের ধর্মীয় ও রাজনৈতিক অবদান পাকিস্তান ভুলবে না।

মুত্তাহিদা মাজলিস-ই-আমল নামের রাজনৈতিক জোট গঠনের পেছেন ছিল সামির অনেক বড় ভূমিকা। তিনি সম্প্রতি ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির সঙ্গে ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন।

/এএমএ/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি