বাহরাইনের বিরোধীদলীয় নেতার যাবজ্জীবন কারাদণ্ড

বিদেশ ডেস্ক
০৪ নভেম্বর ২০১৮, ১৭:৫৫আপডেট : ০৪ নভেম্বর ২০১৮, ১৮:০০

বাহরাইনের বিরোধীদলীয় নেতা শেখ আলী সালমানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আপিল আদালত। তার বিরুদ্ধে ২০১১ সালে বিক্ষোভে নেতৃত্ব ও কাতারের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগের প্রমাণ পাওয়ায় রবিবার তাকে এই সাজা দেওয়া হয়েছে। গত বছর কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর সাত বছর আগের এই অভিযোগ সামনে আনা হয়। মাত্র একমাস আগে বাহরাইনে উচ্চ আদালতের প্রথম পর্যায় থেকে প্রতিদ্বন্দ্বি রাষ্ট্রের সঙ্গে আঁতাতের অভিযোগ থেকে খালাস পান সালমান। শেখ আলী সালমান
বর্তমানে বেআইনি ঘোষিত রাজনৈতিক দল আল ওয়েফেক-এর আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন আলী সালমান। তার বিরুদ্ধে অভিযোগ ২০১১ সালে এই আন্দোলনের মাধ্যমে কাতারের সঙ্গে আঁতাতের মাধ্যমে সরকার বিরোধী অস্থিরতা তৈরি করেছিলেন। ওই আন্দোলনে তার সঙ্গে ছিলেন হাসান সুলতান ও আলী আল আসওয়াদ। তাদেরকেও যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

২০১৭ সালের জুন থেকে সৌদি আরবের নেতৃত্বে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে বাহরাইন। কাতারের বিরুদ্ধে সন্ত্রাসবাদে অর্থায়ন ও ইরানের সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগে সম্পর্ক ছিন্ন করা অন্য দেশগুলো হলো সংযুক্ত আরব আমিরাত ও মিসর। তবে এসব অভিযোগ জোরালোভাবে অস্বীকার করে থাকে কাতার। কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পরই সালমানের বিরুদ্ধে দেশটির সঙ্গে আঁতাতের অভিযোগ আনা হয়।

মানবাধিকার গ্রুপ অ্যামনেস্টি সালমানের বিরুদ্ধে এই রায়কে ‘ন্যায় বিচারের উপহাস’ বলে বর্ণনা করেছে। বাহরাইন ভিন্ন মতাবলম্বীদের ওপর দমনাভিযান অব্যাহত রেখেছে বলেও দাবি করেছে সংস্থাটি। অ্যামনেস্টির মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের পরিচালক হেবা মোরায়েফ বলেন, এই রায়...বাহরাইনি কর্তৃপক্ষের যেকোনও ধরণের ভিন্ন মত দমনের বেআইনি ও নিষ্ঠুর পদক্ষেপের প্রতিফলন।  তিনি বলেন, শেখ আলী সালমান এক বিবেক বন্দি, যিনি কেবলমাত্র শান্তিপূর্ণভাবে বাকস্বাধীনতা চর্চার কারণে আটক হয়েছেন।

বাহরাইনের পাবলিক প্রসিকিউটর ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, বাহরাইনের বিরুদ্ধে আত্মঘাতী কার্যক্রম ও সাংবিধানিক ধারাবাহিকতা নষ্টের উদ্দেশে কাতারের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের কারণে এই তিন ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়েছে। 

এর আগে আল ওয়েফেক দাবি করেছিল, তাদের রাজনৈতিক দল ধ্বংস এবং এর নেতাদের দীর্ঘদিন কারাবন্দি রাখতেই এই অভিযোগ আনা হয়েছে। সালমানসহ বাকি তিন নেতা ২০১৫ সাল থেকেই কারাবন্দি রয়েছেন।

২০১১ সালে আরব বসন্তের ঢেউ বাহরাইনে আছড়ে পড়লে মূলত শিয়া সম্প্রদায়ের বিক্ষোভকারীরা ফেব্রুয়ারিতে রাজপথে নেমে আসে। দাবি তোলে আরও কার্যকর গণতন্ত্রের। দেশটির বেশিরভাগ রাজনৈতিক ও সামরিক পদ দখল করে রেখেছে রাজকীয় আল খলিফা পরিবার। গণতন্ত্রপন্থীদের আন্দোলনের মধ্যে পাঁচ পুলিশ সদস্য ও কমপক্ষে ৩০ জন বেসামরিক মানুষের মৃত্যু হয়। প্রতিবেশি দেশের সহায়তা বা মূলত সৌদি আরবের সহায়তায় আল খলিফা পরিবার ওই বিক্ষোভ দমন করতে সমর্থ হয়।

তখন থেকে সুন্নি শাসিত বাহরাইন অস্থিতিশীলতা বিষয়ে কঠোর মনোভাব নিয়েছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য উভয় দেশের নৌ ঘাঁটি থাকা দেশটি বিরোধী বিভিন্ন দলকে বেআইনি ঘোষণা করেছে, কারাগারে রেখেছে শত শত সরকার সমালোচককে।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম