পাঁচ স্যুটকেসে বহন করা হয় খাশোগির লাশের টুকরো

বিদেশ ডেস্ক
০৫ নভেম্বর ২০১৮, ০৯:৫৯আপডেট : ০৫ নভেম্বর ২০১৮, ২৩:৪৫

ইস্তানবুলের সৌদি কনস্যুলেট ভবনে প্রবেশের কিছুক্ষণের মধ্যেই হত্যা করা হয় সাংবাদিক জামাল খাশোগিকে। খুনের পর লাশ কেটে টুকরো টুকরো করা হয়। পাঁচটি স্যুটকেসে ভরে সেই টুকরোগুলো নিয়ে যাওয়া হয় সৌদি কনসাল জেনারেলের বাসায়। কর্মকর্তাদের বরাত দিয়ে রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কের ইংরেজি দৈনিক ডেইলি সাবাহ।

পাঁচ স্যুটকেসে বহন করা হয় খাশোগির লাশের টুকরো তুর্কি কর্মকর্তারা ডেইলি সাবাহকে জানিয়েছেন, সৌদি থেকে ১৫ সদস্যের যে হিট স্কোয়াড বা ঘাতক দল এসেছিল তাদের মধ্যে মাহের আবদুলআজিজ মুতরেব, সালাহ তুবেইগি ও সায়েরুল হারবি খাশোগির দেহ টুকরো টুকরো করেছে। এরপর তারা স্যুটকেসে করে টুকরোগুলো কনস্যুলেট ভবন থেকে সরিয়ে নেয়।

মাহের আবদুলআজিজ মুতরেব সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সরাসরি সহকারী, তুবেইগি সৌদি সামরিক বাহিনীর ফরেনসিক বিভাগের প্রধান। সায়েরুল হারবিকে গত বছর সৌদি রাজকীয় গার্ড বাহিনীর লেফটেন্যান্ট পদে উন্নীত করা হয়। জেদ্দায় যুবরাজের বাসভবনের নিরাপত্তায় পারদর্শিতার পুরস্কারস্বরূপ তাকে এ পদে উন্নীত করা হয়।

২ অক্টোবর ২০১৮ স্থানীয় সময় আনুমানিক বিকাল ৩টার দিকে সাংবাদিক জামাল খাশোগিকে সৌদি কনস্যুলেটের ভেতর হত্যা করা হয়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিকাল ৩টার পর ঘাতক দলের ওই তিন সদস্য একাধিক গাড়িতে করে কনস্যুলেট ভবন থেকে ২০০ মিটার দূরত্বের সৌদি কনসাল জেনারেলের বাসায় যায়। এর দুই ঘণ্টারও কম সময়ের মধ্যে ওই বাসা থেকে বেরিয়ে যায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সহকারী মুতরেব।

এদিকে খাশোগির দেহ টুকরো টুকরো করার পর তা এসিডে গলিয়ে দেওয়া হয়েছে বলে আশঙ্কা করছেন তুরস্কের একজন শীর্ষ কর্মকর্তা। তুর্কি প্রেসিডেন্টের উপদেষ্টা ইয়াসিন আখতায় বলেছেন এটাই ‘একমাত্র যৌক্তিক উপসংহার’। তুরস্কের দৈনিক সংবাদপত্র হুরিয়াতকে তিনি বলেন, যারা খাশোগিকে হত্যা করেছে তারা কোনও প্রমাণ না রাখতেই তার দেহ এসিডে গলিয়ে দিয়েছে। তুরস্কের কর্তৃপক্ষ খাশোগিকে হত্যার প্রমাণ থাকার দাবি করে আসলেও তার মরদেহ উদ্ধার করতে পারেনি। এমন প্রেক্ষাপটেই খাশোগির মরদেহ নিয়ে এমন আশঙ্কার কথা জানালেন তুর্কি প্রেসিডেন্টের উপদেষ্টা।

আখতায় হুরিয়াতকে বলেন, খাশোগির দেহ টুকরো করার কারণ তাতে আরও সহজেই তা এসিডে গলিয়ে ফেলা গেছে। তারা শুধু তার দেহকে টুকরোই করেনি বরং তা ভস্মীভূতও করেছে।

প্রথমে অস্বীকার করলেও ঘটনার প্রায় ১৭ দিন সৌদি আরব কর্তৃপক্ষ খাশোগিকে হত্যার কথা স্বীকার করে জানায়, ১৫ সদস্যের একটি দল তাকে জিজ্ঞাসাবাদের জন্য গিয়ে ভুলবশত হত্যা করে ফেলেছে। তবে তুর্কি কর্তৃপক্ষ দাবি করে আসছে, সৌদি যুবরাজের ঘনিষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা ও এক ফরেনসিক বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত ওই দলটি খাশোগিকে হত্যার পরই বিশেষ বিমানে ইস্তানবুল ছেড়ে যায়।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান অবশ্য খাশোগিকে ‘বিপজ্জনক ইসলামপন্থী’ বলে উল্লেখ করেছেন বলে খবর বেরিয়েছে। খাশোগিকে হত্যার কথা স্বীকার করার আগেই হোয়াইট হাউসে ফোন করে যুবরাজ এ কথা বলেছিলেন। তবে সৌদি কর্তৃপক্ষ এই মন্তব্য করা বা হত্যাকাণ্ডে রাজপরিবারের কারও জড়িত থাকার কথা অস্বীকার করেছে। তাদের দাবি, সব ঘটনা উন্মোচনে প্রতিশ্রুতিবদ্ধ তারা।

ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, ২ অক্টোবর খাশোগিকে হত্যার পর গত ৯ অক্টোবর মার্কিন প্রেসিডেন্টের জামাই ও উপদেষ্টা জ্যারেড কুশনার এবং নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে ফোন করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এসব ফোনে খাশোগিকে বহুজাতিক ইসলামপন্থী সংগঠন মুসলিম ব্রাদারহুডের সদস্য বলে দাবি করেন তিনি। সৌদি-মার্কিন সম্পর্ক অব্যাহত রাখারও আহ্বান জানান যুবরাজ। তবে ওই সংবাদপত্রটিকে দেওয়া এক বিবৃতিতে খাশোগির পরিবার তার মুসলিম ব্রাদারহুডের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছেন। ওই বিবৃতিতে বলা হয়েছে, হত্যার শিকার হওয়া সাংবাদিক বিগত কয়েক বছর নিজেও বারবার এই অভিযোগ অস্বীকার করেছেন। বিবৃতিতে লেখা হয়েছে, ‘খাশোগি বিপজ্জনক ব্যক্তি হওয়ার কোনও সম্ভাবনা নেই। এই দাবি অবাস্তব’। সূত্র: আল জাজিরা, ওয়াশিংটন পোস্ট।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম