প্রথমবারের মতো পারমাণবিক চুল্লি নির্মাণ করছে সৌদি আরব

বিদেশ ডেস্ক
০৬ নভেম্বর ২০১৮, ১৭:৩৮আপডেট : ০৬ নভেম্বর ২০১৮, ১৭:৪৮

প্রথমবারের মতো পারমাণবিক চুল্লি স্থাপনর করছে সৌদি আরব। সোমবার এই পরমাণু গবেষণা চুল্লির প্রকল্প উদ্বোধন করেছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রথমবারের মতো পারমাণবিক চুল্লি নির্মাণ করছে সৌদি আরব

প্রতিবেদনে বলা হয়, সোমবার কিং আব্দুল আজিজ সিটি ফর সাইন্স অ্যান্ড টেকনোলজি সফরে যান যুবরাজ। সেখানেই নবায়নযোগ্য বিদ্যুৎ, আণবিক বিদ্যুৎ. জেনেটিক মেডিসিন, এয়ারক্র্যাফট শিল্পের সাতটি প্রকল্পের উদ্বোধন করেন তিনি।

চলতি বছর মার্চে বিন সালমান পরমাণু অস্ত্র তৈরির ঘোষণা দিয়েছিলেন। মার্কিন সংবাদমাধ্যম সিবিএসকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেছিলেন, সৌদি আরব পরমাণু অস্ত্র রাখতে চায় না। কিন্তু নিঃসন্দেহে ইরান পারমাণবিক বোমা বানাচ্ছে। আমরাও সেই পথই অনুসরণ করবো। 

বলা হচ্ছে, সৌদি আরবের বিকাশমান পরমাণু শিল্পের প্রযুক্তি উন্নয়নে গবেষণার জন্য সহায়ক হবে এ চুল্লি। গত বছর আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা জানিয়েছিলো, সৌদি আরব দুটি পরমাণু চুল্লি তৈরির জন্য প্রস্তাবনা গ্রহণ করছে। ২০৩২ সালের মধ্যে ১৭ দশমিক ৬ গিগাওয়াট পরমাণু শক্তি উৎপন্ন করতে চায় দেশটি। এজন্য তৈরি করা হবে ১৭টি চুল্লি।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, সৌদি আরব বিদ্যুৎ উৎপাদনে প্রাকৃতিক জ্বালানি ব্যবহার কমিয়ে রফতানির পরিমাণ বাড়াতে চায়।

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম