খাশোগি হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে ইসরায়েলি স্পাইওয়্যার: স্নোডেন

বিদেশ ডেস্ক
০৭ নভেম্বর ২০১৮, ১৭:০২আপডেট : ০৭ নভেম্বর ২০১৮, ১৮:২৮

সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার ক্ষেত্রে ইসরায়েলে তৈরি স্পাইওয়্যার ব্যবহার করা হয়েছে বলে জানালেন আলোচিত সাবেক মার্কিন গোয়েন্দা এডওয়ার্ড স্নোডেন।  

খাশোগি হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে ইসরায়েলি স্পাইওয়্যার: স্নোডেন ২০১৩ সালে মার্কিন গোয়েন্দা তথ্য ফাঁস করে আলোচনায় আসেন এডওয়ার্ড স্নোডেন। মার্কিন গোয়েন্দা প্রতিষ্ঠানের হয়ে রেকর্ড করা তথ্য ফাঁস করে দিয়েছিলেন তিনি। স্নোডেন বলেন, যেসব দেশের মানবাধিকার পরিস্থিতি খুবই খারাপ সেসব দেশের সাংবাদিকদের নজরদারিতের রাখার সফটওয়্যার তৈরি করেছে ইসরায়েলের এনএসও। আর সেই সফটওয়্যার ব্যবহার করেই সৌদি এজেন্ট খাশোগিকে হত্যা করা হয়েছে।

২ অক্টোবর ইস্তানবুলে সৌদি কনস্যুলেট ভবনে প্রবেশের পর নিখোঁজ হন সৌদি অনুসন্ধানী সাংবাদিক জামাল খাশোগি। ১৯ অক্টোবর মধ্যরাতে প্রথমবারের মতো সাংবাদিক জামাল খাশোগি নিহত হওয়ার কথা স্বীকার করে সৌদি আরব। তবে হত্যাকাণ্ডের সঙ্গে সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান কিংবা অন্য কোনও ঊর্ধ্বতন কর্মকর্তার সংশ্লিষ্টতার অভিযোগ নাকচ করে দিয়েছে দেশটি। তবে সৌদি আরবের এমন দাবি মানছে না তুরস্কসহ আন্তর্জাতিক সম্প্রদায়।

স্নোডেন বলেন, এনএসও এই প্রযুক্তি মূলত সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের ক্ষতি করার জন্যই বিক্রি করা হয়। তিনি বলেন, ‘এটা শুধু অপরাধীদের আটক কিংবা সন্ত্রাসীদের দমনের উদ্দেশ্যে করা হয় না, বরং টাকা আয়ের উদ্দেশ্যে করা হয়। আর এতে করে প্রাণ হারান অনেকে।

এনএসও গ্রুপের দাবি, তাদের পেগাসাস স্পাইওয়্যার অপরাধমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে সহায়তা করবে। এটি গোয়েন্দাদের জন্য তৈরি করা হয়েছে বলেও দাবি করা হয়।

ইসরায়েলি সরকারের নজরদারি প্রযুক্তি নিয়ে সতর্ক করে স্নোডেন আরও বলেন, যুক্তরাষ্ট্রে যা হচ্ছে তাদের দেশেও তা-ই হচ্ছে। যুক্তরাষ্ট্রের মতোই ব্যক্তিগত তথ্যে হানা দিচ্ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র যা করছে তা-ই করার চেষ্টা করছে তারা।

/এমএইচ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম