আগামী বছরের গোড়ার দিকে ফের ট্রাম্প-কিম বৈঠক

বিদেশ ডেস্ক
০৮ নভেম্বর ২০১৮, ২২:০৩আপডেট : ০৮ নভেম্বর ২০১৮, ২২:০৫

আগামী বছরের গোড়ার দিকে ফের উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোরীয় উপদ্বীপে পারমাণবিক নিরস্ত্রীকরণকে ত্বরান্বিত করতেই এ বৈঠক। হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে ওই বৈঠক নিয়ে নিজের আশাবাদের কথা জানিয়েছেন ট্রাম্প।

আগামী বছরের গোড়ার দিকে ফের ট্রাম্প-কিম বৈঠক উত্তর কোরিয়ার কর্মকর্তাদের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র পূর্বনির্ধারিত একটি বৈঠক স্থগিতের এক দিনের মাথায় দুই শীর্ষ নেতার সম্ভাব্য নতুন বৈঠকের কথা জানালেন ট্রাম্প। স্থগিত হয়ে যাওয়া বৈঠকে দ্বিতীয় দফায় ট্রাম্প-কিমের সাক্ষাতের বিষয়ে আলোচনার কথা ছিল।

স্থগিত হয়ে যাওয়া উচ্চ পর্যায়ের বৈঠকটি নিয়েও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ফের ওই বৈঠক আয়োজন করা হবে। তবে পিয়ংইয়ং যেভাবে এগোচ্ছে তাতে ওয়াশিংটন সন্তুষ্ট। দৃশ্যত প্রক্রিয়াটি যথার্থভাবে চলছে। এ নিয়ে আমাদের কোনও তাড়াহুড়ো নেই।

উল্লেখ্য, এর আগে চলতি বছরের জুনে সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে বৈঠকে মিলিত হন ট্রাম্প। তখন কোরীয় উপদ্বীপে পারমাণবিক নিরস্ত্রীকরণে ঐকমত্যে পৌঁছান দুই নেতা। সূত্র: সিএনএন।

/এমপি/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম