খাশোগির শেষ কথা: ‘দম বন্ধ হয়ে আসছে, ব্যাগ সরাও’

বিদেশ ডেস্ক
১২ নভেম্বর ২০১৮, ১৪:১৪আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ১৯:১৩
image

প্লাস্টিকের ব্যাগ দিয়ে মাথা ঢেকে ফেলে শ্বাসরোধ করে সৌদি অনুসন্ধানী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তুর্কি সংবাদমাধ্যম সাবাহর এক অনুসন্ধানী সাংবাদিক। ইস্তানবুলস্থ সৌদি কনস্যুলেট থেকে উদ্ধার হওয়া এক অডিও রেকর্ডিংয়ের বরাত দিয়ে এ দাবি করেন তিনি। সংবাদমাধ্যমটির অনুসন্ধানী বিভাগের প্রধান নাজিফ কারামান কাতারের সংবাদমাধ্যম আল জাজিরাকে জানান, মৃত্যুর আগে খাশোগির বলা শেষ কথাগুলো ওই অডিও রেকর্ডিং থেকে জানা গেছে। খুনিদের কাছে খাশোগি বাঁচার আকুতি জানিয়েছিলেন।

জামাল খাশোগি
২ অক্টোবর ইস্তানবুলে সৌদি কনস্যুলেট ভবনে খাশোগির হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার কথা স্বীকার করলেও এর সঙ্গে যুবরাজ মুহাম্মদ বিন সালমান কিংবা অন্য কোনও ঊর্ধ্বতন কর্মকর্তার সংশ্লিষ্টতার অভিযোগ নাকচ করে আসছে সৌদি কর্তৃপক্ষ। তবে সৌদি আরবের এমন দাবি নাকচ করে তুরস্ক এরইমধ্যে দাবি করেছে, সরকারের ঊর্ধ্বতনদের ইন্ধনেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। নিজেদের কাছে প্রমাণ থাকার দাবিও করে যাচ্ছেন দেশটির কর্তৃপক্ষ। এবার দেশটির সংবাদমাধ্যম সাবাহর অনুসন্ধানী সাংবাদিক নাজিফ কারামান আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেছেন, খাশোগিকে মাথায় প্লাস্টিকের ব্যাগ পেঁচিয়ে হত্যা করা হয়েছে। তিন জানান, মৃত্যুর আগে খুনিদের উদ্দেশে খাশোগি বলছিলেন, ‘আমার দম বন্ধ হয়ে আসছে, আমার মাথা থেকে এ ব্যাগ সরাও, আমার বদ্ধতাভীতি আছে।’

কারামান যে অডিওর বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছেন, তুর্কি সরকার বলছে, সেটি দিয়ে প্রমাণ করা যাবে গত ২ অক্টোবর সৌদি কনস্যুলেটে খাশোগিকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী হত্যা করা হয়েছে। তুর্কি প্রেসিডেন্ট রজব তায়্যিব এরদোয়ান শনিবার (১০ নভেম্বর) জানিয়েছেন, ওই অডিও রেকর্ড সৌদি কর্মকর্তাদের পাশাপাশি পশ্চিমা দেশগুলোর গোয়েন্দা সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে।

আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ডেইলি সাবাহর সাংবাদিক কারামান আরও বলেছেন, শ্বাসরোধ হয়ে খাশোগির মৃত্যু হতে সাত মিনিট সময় লেগেছিল বলে ওই অডিও রেকর্ডিংয়ের ভিত্তিতে ধারণা করা হচ্ছে। কারামান তুর্কি গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে দাবি করেন, সৌদি আরব থেকে আসা ঘাতক বাহিনী খাশোগির মৃত্যুর পর ১৫ মিনিটের মধ্যে তার দেহ টুকরো টুকরো করে ফেলে।

তুর্কি তদন্তকারীরা জানিয়েছেন, খাশোগির হাতে সর্বাধুনিক ‘অ্যাপেল ওয়াচ’ ছিল। আর এ ওয়াচের মাধ্যমে সৌদি কনস্যুলেটে তাকে নির্যাতন এবং হত্যার মুহূর্তের অডিও রেকর্ড তার ফোন এবং আইক্লাউডে পৌঁছে গিয়েছিল। এই ফোন ও আইক্লাউড তিনি কনস্যুলেটের বাইরে অপেক্ষমাণ তার বাগদত্তার কাছে রেখে গিয়েছিলেন। এখন এসব রেকর্ড তার বাগদত্তার হাত থেকে তুর্কি তদন্তকারীদের কাছে পৌঁছেছে। শুরু থেকেই খাশোগিকে হত্যার একটি অডিও প্রমাণ হাতে থাকার দাবি করে আসছে তুরস্ক।

/এফইউ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম