ক্যালিফোর্নিয়ার দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৪২

বিদেশ ডেস্ক
১৩ নভেম্বর ২০১৮, ১৮:৪২আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ১৮:৫২

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দাবানলে আরও ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই নিয়ে মোট ৪২ জনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

ক্যালিফোর্নিয়ার দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৪২

গত শুক্রবার রাতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘণ্টায় ৫৬ কিলোমিটার বেগে এটি অগ্রসর হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, ঝড়ো বাতাসে উপকূলীয় এলাকাগুলোতে আগুন ছড়িয়ে পড়তে পারে।  এই ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বন বিভাগের দুর্বল ব্যবস্থাপনাকে দায়ী করে ক্ষোভ প্রকাশ করেছেন।

 দাবানলের তাণ্ডবে পাহাড়ি এলাকা প্যারাডাইজে পুড়ে গেছে ৭ হাজার ২০০ ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা। এখনও অন্তত ২২৮ জন নিখোঁজ রয়েছেন।

সোমবার এক সংবাদ সম্মেলনে বুট কাউন্টি শেরিফ কোরি হনিয়া মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানান এখনও হিসেবের বাইরে অনেকে থেকে গেছে।

এই দাবানলের কারণে ক্যালিফোর্নিয়া নিজেদের বাড়ি থেকে পালিয়ে গেছে ৩ লাখেরও বেশি বাসিন্দা। 

/এমএইচ /
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি