ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা হামাসের

বিদেশ ডেস্ক
১৪ নভেম্বর ২০১৮, ০৮:৫৯আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ০৯:৩১

মিসরের মধ্যস্থতায় মঙ্গলবার ইসরায়েলের সঙ্গে একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। একইসঙ্গে হামাসের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, যতদিন ইহুদিবাদী শত্রুরা এর প্রতি সম্মান দেখাবে ততদিন আমরাও এর প্রতি সম্মান দেখাবো। গাজা-ইসরায়েল সীমান্ত বেষ্টনীর কাছ থেকে আল জাজিরা’র হ্যারি ফসেট বলেন, ইসরায়েলের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির কথা স্বীকার বা অস্বীকার করা হয়নি। তবে দেশটির সংবাদ্যমে নাম প্রকাশে অনচ্ছিুক কর্মকর্তার বরাত দিয়ে দাবি করা হয়েছে, ফিলিস্তিনি গোষ্ঠীগুলো চারটি পৃথক মধ্যস্থতাকারীর মাধ্যমে যুদ্ধবিরতির জন্য চেষ্টা করছিল।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলা গাজা উপত্যকার শাসক দল হামাসের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রতিরোধ আন্দোলন এবং ইহুদিবাদী শত্রুদের মধ্যে যুদ্ধবিরতি স্থাপনে মিশরের প্রচেষ্টা সফল হয়েছে।

হামাসের এই ঘোষণাকে নিজেদের বিজয় হিসেবে আখ্যায়িত করে গাজা উপত্যকার রাস্তায় নেমে আসনে শত শত বিক্ষোভকারী। এর আগে হামাসের শীর্ষস্থানীয় নেতা ইসমাঈল হানিয়া বলেন, ইসরায়েল আগ্রাসন থামালে হামাসও যুদ্ধবিরতিতে ফিরতে প্রস্তুত রয়েছে।

১১ নভেম্বর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ঢুকে সাতজনকে হত্যা করে দখলদার ইসরায়েলি বাহিনী। নিহতদের মধ্যে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষস্থানীয় কমান্ডারও রয়েছেন। এছাড়া স্থানীয় আরেক কমান্ডারসহ আরও পাঁচ ফিলিস্তিনি নিহত হন। এ হামলার পর ১২ নভেম্বর সকালে গাজা উপত্যকা থেকে ইসরায়েলে প্রতিশোধমূলক রকেট হামলা চালানো হয়। এ ঘটনায় এক ইসরায়েলি নিহত হয়েছে। একইদিন গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়ে পাঁচ ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি বাহিনী।

হামাসের দাবি, সোমবার ইসরায়েলি বাহিনীর চালানো বিমান হামলায় সংগঠনটির টিভি স্টেশন ভবন বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। বিমান হামলার পাশাপাশি বিভিন্ন এলাকায় শেল নিক্ষেপ করেছে ইসরায়েলি বাহিনীর আর্টিলারি ইউনিট।

তার আগে গাজা উপত্যকা থেকে রকেট হামলা হওয়ার দাবি করে ইসরায়েলি বাহিনী জানায়, তাদের আয়রন ডোম ব্যবস্থার মধ্য দিয়ে ৩০০টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। তবে তার মধ্যেও একটি ক্ষেপণাস্ত্র বাসে আর আরেকটি ক্ষেপণাস্ত্র দক্ষিণাঞ্চলীয় ইসরায়েলের একটি ভবনে আঘাত করেছে।

ইসরায়েলের জরুরি বিভাগ জানায়, রকেটে বিধ্বস্ত ভবনের ধ্বংসাবশেষ থেকে একটি মৃতদেহ উদ্ধার হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় এক নারীকেও উদ্ধার করা হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, রকেট হামলায় তাদের এক সেনা গুরুতর আহত হয়েছে। তাছাড়া এ হামলায় আরও ২৭ জন ইসরায়েলি নাগরিক আহত হয়।

ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে নতুন করে শুরু হওয়া এ উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে ২০১৪ সালের যুদ্ধ পরবর্তী সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি হিসেবে আখ্যায়িত করে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। এই হামলা-পাল্টা হামলার পরই হামাসের পক্ষ থেকে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করা হয়। সূত্র: আল জাজিরা।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম